শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

কুকুরের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০২:০০ পিএম
২৩৭ Shares
একটি কুকুরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেলটি উল্টে গিয়ে সড়কে ছিটকে পড়েন তিন বন্ধু। এ সময় ঘটনাস্থলেই ইকবাল ও শাহীনের মৃত্যু হয়।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল উল্টে দুই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে কুকুরটিরও মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাতারবাড়ী-আফজলিয়া সড়কের রাঙাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন এবং একই এলাকার আবদুস ছালামের ছেলে মোহাম্মদ ইকবাল।

.পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু মোহাম্মদ ইকবাল, মো. শাহীন ও আবদুল কাইয়ুম মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র ও পাশের সমুদ্রবন্দর প্রকল্প দেখতে যান। রাত ১০টার দিকে বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা বাড়ি ফিরছিলেন। মাতারবাড়ীর রাঙাখালী এলাকায় পৌঁছালে একটি কুকুরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেলটি উল্টে গিয়ে সড়কে ছিটকে পড়েন তিন বন্ধু। এ সময় ঘটনাস্থলেই ইকবাল ও শাহীনের মৃত্যু হয়। আবদুল কাইয়ুমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাশের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

.মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূত্র: প্রথম আলো