টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
টেলিভিশনে প্রকৃতির কোনো প্রামাণ্যচিত্র দেখছেন। পর্দায় সবুজের নানা শেড, পাতার সূক্ষ্ম নকশা কিংবা আলো-ছায়ার পরিবর্তন—সবই যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। আবার সিনেমার অল্প আলোয় ধারণ করা দৃশ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে ছোটখাটো খুঁটিনাটি। টিভির পর্দায় এমন প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা দিতে এগিয়ে এসেছে নতুন প্রযুক্তি মাইক্রো আরজিবি।
অনেকের ধারণা, টেলিভিশনের ছবির মান নির্ভর করে মূলত রেজল্যুশনের ওপর। তাই টিভি কেনার সময় ৪কে বা ৮কে রেজল্যুশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে ভালো ছবি দেখার অভিজ্ঞতা শুধু রেজল্যুশনের ওপর নির্ভর করে না। পর্দায় রং কতটা স্বাভাবিক দেখাচ্ছে, আলো ও অন্ধকারের পার্থক্য কতটা নিখুঁতভাবে ফুটে উঠছে এবং দৃশ্যের সূক্ষ্ম বিষয়গুলো কতটা স্পষ্ট—এসবও সমান গুরুত্বপূর্ণ।
ছবির এসব দিক উন্নত করতে টেলিভিশন নির্মাতারা নিয়মিত নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। মাইক্রো আরজিবি তেমনই একটি প্রযুক্তি। এর মাধ্যমে পর্দায় রঙের উজ্জ্বলতা ও আলোর মাত্রা আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে ছবির রঙের বৈচিত্র্য এবং দৃশ্যের ছোটখাটো বিষয়গুলোও আরও স্পষ্ট হয়ে ওঠে।
কীভাবে কাজ করে মাইক্রো আরজিবি?প্রচলিত এলইডি টিভিতে সাধারণত নীল এলইডি ব্যাকলাইটের সঙ্গে বিভিন্ন স্তর ও ফিল্টারের সমন্বয়ে পর্দায় নানা রং তৈরি করা হয়। মাইক্রো আরজিবি প্রযুক্তিতে ব্যবহার করা হয় আলাদা লাল, সবুজ ও নীল এলইডি। ফলে রং তৈরি ও আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায় আরও স্বাধীনভাবে ও নিখুঁতভাবে।
এর প্রভাব সরাসরি দেখা যায় পর্দার ছবিতে। একই রঙের বিভিন্ন শেডের পার্থক্য আরও স্পষ্ট হয়। এক রং থেকে অন্য রঙে পরিবর্তনও হয় মসৃণভাবে। ফলে দৃশ্যের প্রতিটি অংশে সূক্ষ্ম রং ও খুঁটিনাটি ভালোভাবে ফুটে ওঠে। বিশেষ করে প্রকৃতির দৃশ্য, রঙের বৈচিত্র্য কিংবা আলো-ছায়ার খেলা রয়েছে—এমন দৃশ্য দেখার সময় প্রযুক্তিটির পার্থক্য বোঝা যায়।
যেমন, স্যামসাংয়ের মাইক্রো আরজিবি টিভিতে রয়েছে ‘মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রো’ ও ‘৪কে এআই আপস্কেলিং’ প্রযুক্তি। এগুলো পর্দায় ছবির মান উন্নত করতে কাজ করে। শুধু ছবি নয়, শব্দের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ডলবি অ্যাটমস প্রযুক্তি শব্দকে আরও সমৃদ্ধ ও চারপাশ থেকে আসছে এমন অনুভূতি দিতে পারে। ফলে সিনেমা দেখা, গান শোনা কিংবা খেলাধুলা উপভোগের অভিজ্ঞতা হয় আরও আকর্ষণীয়।
কাদের জন্য মাইক্রো আরজিবি টিভি?যাঁরা টেলিভিশন কেনার সময় ছবির মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং উন্নত প্রযুক্তির জন্য বাড়তি খরচ করতে আগ্রহী, তাঁদের জন্য মাইক্রো আরজিবি টিভি হতে পারে একটি বিবেচনাযোগ্য পছন্দ।
সিনেমাপ্রেমীরা এতে দৃশ্যের সূক্ষ্ম খুঁটিনাটি, রঙের গভীরতা ও আলো-ছায়ার পরিবর্তন ভালোভাবে উপভোগ করতে পারবেন। যাঁরা নিয়মিত খেলাধুলা দেখেন কিংবা ভিডিও গেম খেলেন, তাঁদের জন্যও ছবির স্বচ্ছতা, রঙের মান ও দ্রুতগতির দৃশ্যের উপস্থাপন গুরুত্বপূর্ণ। তাই এসব বিষয়ে বাড়তি সুবিধা খুঁজলে মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বিবেচনা করা যেতে পারে।
তবে ভালো ছবি দেখার জন্য মাইক্রো আরজিবিই একমাত্র বিকল্প নয়। বাজেট ও প্রয়োজন অনুযায়ী প্রচলিত এলইডি, মিনি এলইডি কিংবা ওএলইডি টিভিও হতে পারে ভালো পছন্দ। প্রতিটি প্রযুক্তিরই রয়েছে আলাদা বৈশিষ্ট্য। তাই টিভি কেনার আগে নিজের পছন্দ, ব্যবহারের ধরন ও বাজেট বিবেচনা করা জরুরি।
টেলিভিশন কেনার সময় তাই শুধু ৪কে বা ৮কে রেজল্যুশন দেখলেই হবে না। পর্দায় রঙের স্বাভাবিকতা, আলো নিয়ন্ত্রণের ক্ষমতা, কনট্রাস্ট এবং ছবির সূক্ষ্ম বিষয়গুলো কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, সেদিকেও নজর দিতে হবে। মাইক্রো আরজিবি প্রযুক্তি এসব ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে। ফলে টিভিতে প্রিয় সিনেমা, খেলা কিংবা প্রকৃতির দৃশ্য দেখার অভিজ্ঞতা পেতে পারেন আরও জীবন্ত ও উপভোগ্য।
সূত্র: প্রথম আলো
-
এক দিনে কেন ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় কেন ৬০ মিনিট
-
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
-
নদীর বুকে বন্ধুদের হাট
-
বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি
-
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
-
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
-
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
-
বয়োজ্যেষ্ঠদের সম্মানে আসন ছেড়ে দেওয়া ইসলামি শিষ্টাচার
-
‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা, সেটাও নিয়মিত পাই না’
-
সুফিয়া কামালের হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে
-
মঙ্গলের পাথরফলক
-
আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে
-
১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও
-
কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে
-
মেহেরপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ