বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি
রাজবাড়ীতে বিএনপির একজন নেতা–কর্মীকে মারধর করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতা–কর্মীকে মারধরের হুঁশিয়ারি দিয়েছেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা। একই সঙ্গে বিএনপির একজনের বাড়িতে আগুন দেওয়া হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জনের বাড়িতে আগুন দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেন পৌর বিএনপির এই নেতা।
.গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা বলেন, ‘যদি একজন বিএনপির নেতা–কর্মী মাইর খায়, আমরা ১০ জন আওয়ামী লীগের নেতা–কর্মীকে মারব। যদি একটি বাড়ি পোড়ে, ১০টি বাড়ি আওয়ামী লীগের পোড়াব।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে মজিবর রহমান বলেন, ‘অনেক সুযোগ আমরা দিয়েছি ভালো থাকার জন্য। আমরা আর সুযোগ দেব না। ১৭ বছর আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি।’
গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে অবস্থা শুরু করেছে, তার প্রমাণ দেখছেন গোপালগঞ্জে। সেখানে থানা ও আমাদের দলের এমপির (সংসদ সদস্য) বাড়িঘর জ্বালিয়ে, পুড়িয়ে, ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে। থানা লুট করা হয়েছে। আমরা সে জন্য গোয়ালন্দ মোড়ে অবস্থান নিয়েছি। এখানে কখনো এ ধরনের পরিস্থিতি দেখা দিলে তা প্রতিহত করব।’
.ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেব, বিএনপি নেতার হুঁশিয়ারি.দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক কর্মসূচি পালন করে বিএনপি। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে গোয়ালন্দ মোড়ের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়া।
সমাবেশে আসলাম মিয়া বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আগে যেভাবে রাজপথে ছিলাম, এখনো সেভাবেই থাকব।’
.গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে কেন্দ্রীয় কৃষক দলের এই সহসভাপতি বলেন, রাজবাড়ীকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। এ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল প্রমুখ।
সূত্র: প্রথম আলো
-
এক দিনে কেন ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় কেন ৬০ মিনিট
-
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
-
নদীর বুকে বন্ধুদের হাট
-
বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি
-
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
-
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
-
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
-
বয়োজ্যেষ্ঠদের সম্মানে আসন ছেড়ে দেওয়া ইসলামি শিষ্টাচার
-
‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা, সেটাও নিয়মিত পাই না’
-
সুফিয়া কামালের হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে
-
মঙ্গলের পাথরফলক
-
আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে
-
১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও
-
কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে
-
মেহেরপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ