শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ পিএম
৩৮৫ Shares
বাঙালি মুসলমান কারা, কখন থেকে কীভাবে, কেন এই বর্গটার উদ্ভব হলো, তা জানা-বোঝা দরকার। মনে রাখতে হবে, বাঙালি মুসলমান শব্দবন্ধটা সব সময় সমান তাৎপর্যে

‘বাঙালি মুসলমান’—এই পরিচয়ের জন্ম কীভাবে, কোন ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতায়? বাঙালিত্ব ও মুসলমানিত্বের সমন্বয়, আত্মপরিচয়ের সংকট এবং ইতিহাসের নানা বাঁক পেরিয়ে এই জনগোষ্ঠী কীভাবে নিজের স্বরূপ নির্মাণ করেছে, তা বাঙালি মুসলমানের সৃষ্টিশীল রচনা অবলম্বনে অনুসন্ধান করা হয়েছে এ নিবন্ধে। ধারাবাহিক এই লেখার প্রথম পর্বে রয়েছে ‘বাঙালি মুসলমান’ পরিচয়ের উদ্ভব, বিকাশ ও ঐতিহাসিক পটভূমির আলোচনা।

.সাহিত্যে হোক আর ইতিহাসেই হোক, ‘বাঙালি মুসলমান’ জনগোষ্ঠীর আত্মপরিচয়ের সন্ধানবিষয়ক যেকোনো আলোচনার আগে এই বর্গটার কুলঠিকুজি নিয়ে কথা বলা দরকার। কারণ, ব্যাপারটা জটিল ও বহুস্তরীয়। অনেক দূর পর্যন্ত রাজনৈতিক কূট-ক্যাচালে ভরাও বটে। তাই বাঙালি মুসলমান কারা, কখন থেকে কীভাবে, কেন এই বর্গটার উদ্ভব হলো, তা জানা-বোঝা দরকার। মনে রাখতে হবে, বাঙালি মুসলমান শব্দবন্ধটা সব সময় সমান তাৎপর্যে ও মাত্রায় সাহিত্যে, গবেষণায় ও ইতিহাসে ব্যবহৃত হয়নি। এরও উত্থান-পতন আছে। আছে সমাদর-কমাদরের ইতিহাস। আবার অনেকে মনে করেন, শব্দ দুটি পরিচয়বাদী রাজনীতি উসকে দেয়। এ কারণে কিঞ্চিৎ সাম্প্রদায়িকতার গন্ধযুক্তও বটে।

‘বাঙালি মুসলমান’ এই শব্দ দুটো প্রথম কে ব্যবহার করেছিলেন, তা সুনির্দিষ্ট করে বলা মুশকিল। তবে এর উদ্ভবের আনুমানিক কাল নির্ধারণ করা যেতে পারে। ইতিহাস বলছে, উনিশ শতকে বাঙালি মুসলমান বর্গের বীজ বপিত হয়েছিল। কিন্তু এর ব্যবহার শুরু হয়েছিল কিছুকাল পরে, বিশ শতকের গোড়ার দিকে।

.উনিশ শতকের লেখাপত্র বলছে, ওই সময়ের বাংলার অধিকাংশ মুসলমান লেখক এই জনগোষ্ঠীকে ‘বাংলার মুসলমান’ বা ‘বঙ্গীয় মুসলমান’ নামে ডাকতেন। প্রসঙ্গত, ১৮৯১ সালে প্রকাশিত নওশের আলি খাঁ ইউসফজীর বঙ্গীয় মুসলমান এবং একই সালে প্রকাশিত খোন্দকার ফজলে রাব্বির হাকিকাতে মুসলমানে বাঙ্গালাহ বা দ্য অরিজিন অব দ্য মুসলমানস অব বেঙ্গল বইয়ের কথা উল্লেখ করা যায়। যদিও ইদানীং কেউ কেউ বইটির অনুবাদ করতে গিয়ে ‘বাংলার মুসলমানের’ জায়গায় ‘বাঙালি মুসলমান’ লিখেছেন।

.উনিশ শতকের লেখাপত্র বলছে, ওই সময়ের বাংলার অধিকাংশ মুসলমান লেখক এই জনগোষ্ঠীকে ‘বাংলার মুসলমান’ বা ‘বঙ্গীয় মুসলমান’ নামে ডাকতেন। প্রসঙ্গত, ১৮৯১ সালে প্রকাশিত নওশের আলি খাঁ ইউসফজীর বঙ্গীয় মুসলমান এবং একই সালে প্রকাশিত খোন্দকার ফজলে রাব্বির হাকিকাতে মুসলমানে বাঙ্গালাহ বা দ্য অরিজিন অব দ্য মুসলমানস অব বেঙ্গল বইয়ের কথা উল্লেখ করা যায়। যদিও ইদানীং কেউ কেউ বইটির অনুবাদ করতে গিয়ে ‘বাংলার মুসলমানের’ জায়গায় ‘বাঙালি মুসলমান’ লিখেছেন।.বইপত্র ঘাঁটলে দেখা যায়, ১৯১৪ সালে কলকাতায় এক সাহিত্য সম্মেলনে পঠিত অভিভাষণে আবদুল করিম সাহিত্যবিশারদ ‘বাঙ্গালী মুসলমান’ শব্দবন্ধটি ব্যবহার করেন। ওই অভিভাষণে তিনি বলেন, ‘হিন্দুগণের মত পুরুষানুক্রমে বাঙ্গালী মুসলমানেরাও বাঙ্গালা ভাষাই ব্যবহার করিয়া আসিতেছেন।’ ১৯১৮ সালে চট্টগ্রাম মুসলিম ছাত্র সম্মেলনের এক অভিভাষণে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেন, ‘তোমরা কেবল ছাত্র নও, তোমরা বাঙালী, তোমরা বাঙালী মুসলমান। বাঙলার আবহাওয়ায়, বাঙলার মাটিতে, বাঙলার শস্যে, বাঙলার ফলে তোমাদের দেহ গঠিত, পুষ্ট, বর্দ্ধিত।’ আবুল মনসুর আহমদ ১৯৪২ সালে রচিত ‘সাহিত্যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য’ প্রবন্ধে ও পরে প্রকাশিত আত্মকথা বইয়েও বারবার ‘বাঙ্গালী মুসলমান’ কথাটি ব্যবহার করেছেন। ১৯৬৪ সালে প্রকাশিত মুসলিম-মানস ও বাংলা সাহিত্য ১৭৫৭-১৯১৮ গ্রন্থে আনিসুজ্জামান পৌনঃপুনিকভাবে ‘বাঙালি মুসলমান সমাজ’ বা ‘বাঙালি মুসলমান’ কথাটার উল্লেখ করেছেন। ১৯৭৬ সালে প্রকাশিত আনিসুজ্জামানের স্বরূপের সন্ধানে বইয়ের একটি প্রবন্ধের নামই ‘বাঙালি মুসলমান লেখকদের ভাবজগৎ (১৮৭০-১৯২০)’। আবু মহামেদ হবিবুল্লাহও তাঁর বিভিন্ন রচনায় বিভিন্ন সময়ে ‘বাঙালি মুসলমান’ কথাটা ব্যবহার করেছেন। আর ১৯৭৬ সালের লেখা আহমদ ছফার বাঙালি মুসলমানের মন তো রইলই।

.তবে বিশ শতকের দ্বিতীয়ার্ধে এসেও এম এ রহিম, আবদুল করিম প্রমুখের মতো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ তাঁদের লেখপত্রে ‘বাঙালি মুসলমান’ ব্যবহার না করে ‘বাংলার মুসলমান’ ব্যবহার করেছেন।

শুরুতে বলেছিলাম, বাঙালি মুসলমান শব্দবন্ধটি সব সময় একই মাত্রায় ও মর্যাদায় ব্যবহৃত হয়নি। ওপরের খতিয়ান যা-ই বলুক না কেন, এ কথা মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে ইতিহাসে, সাহিত্যে ও বিচিত্র লেখালেখিতে ‘বাঙালি মুসলমান’ এই বর্গবাচক শব্দটির নির্দ্বিধ ব্যবহার শুরু হয় সাতচল্লিশের দেশভাগের পর থেকে। কারণ, এর আগের অবিভক্ত বাংলার রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শব্দগুচ্ছটি ব্যবহার করা কিছুটা জটিল ছিল। কারণ, সেটা ছিল নিখিল ভারতের মুসলমানদের অধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের কাল। সেই সংলাপ-সংগ্রাম প্রক্রিয়ায় অনেক অবাঙালি মুসলমান বাংলার মুসলমানের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। বাংলায় অবাঙালি মুসলমানদের একটা অংশের আলাদা প্রভাব-প্রতিপত্তি ছিল।

.তবু কেউ কেউ ওই সময় ‘বাঙালি মুসলমান’ শব্দগুচ্ছ ব্যবহার করতেন। কারণ, বাংলার মুসলমানরা আদৌ বাঙালি কি না, সেই বিতর্ক তখন ছিল তুঙ্গে। শুধু হিন্দুর তরফ থেকে এদের ঠেলে বাইরে রাখার প্রচেষ্টা ছিল তা নয়, খোদ মুসলমান সমাজেও একটা বড় অংশ নিজেদের বাঙালি না ভেবে বহিরাগত মুসলমান ভাবত। তাই বিশেষত পূর্ব বাংলার মুসলমান লেখকেরা মুসলমানিত্ব ও বাঙালিত্ব একই সঙ্গে ধারণ করার অভিপ্রায় থেকে এই পরিচয়বাদী শব্দ দুটো মাঝেমধ্যেই ব্যবহার করেছেন।

.দেশভাগের পর বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠীর কাছে মুসলমান পরিচয় যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ছিল তার বাঙালি পরিচয়টিও। পরিচয়ের এই এজমালি পরিস্থিতির মধ্যেই এই জনগোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। এই পরিচয়ের ভেতর দিয়েই সে হিন্দু-মুসলমান ও অন্যান্য ধর্ম-সম্প্রদায়ের মানুষের ঐক্যের ভিত্তিতে একটা নতুন ধরনের বাঙালি জাতীয়তাবাদী জাগরণ সম্ভব করে তুলেছিল। শেষ পর্যন্ত এই জাগরণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরিণতি লাভ করেছিল।.দেশভাগের পর বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠীর কাছে মুসলমান পরিচয় যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ছিল তার বাঙালি পরিচয়টিও। পরিচয়ের এই এজমালি পরিস্থিতির মধ্যেই এই জনগোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। এই পরিচয়ের ভেতর দিয়েই সে হিন্দু-মুসলমান ও অন্যান্য ধর্ম-সম্প্রদায়ের মানুষের ঐক্যের ভিত্তিতে একটা নতুন ধরনের বাঙালি জাতীয়তাবাদী জাগরণ সম্ভব করে তুলেছিল। শেষ পর্যন্ত এই জাগরণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরিণতি লাভ করেছিল।

.কিন্তু ‘বাঙালি মুসলমান’ বর্গের ব্যবহারের এখানেই শেষ নয়। বরং বলা যায় একধরনের শুরু। একাত্তরের আগেও শব্দবন্ধটি খুব একটা নিরীহ ছিল, তা নয়। একাত্তর–পরবর্তী সময়ে সম্ভবত এটি আরও অনিরীহ ও রাজনৈতিক হয়ে ওঠে। বর্তমানে ‘বাঙালি মুসলমান’ কলকাতার বাঙালি বা বাঙালি হিন্দুর বিপরীত একটি জনগোষ্ঠীকে বোঝাতেই বেশি ব্যবহৃত হয়ে থাকে বলে মনে হয়। ঠিক এই জায়গাতেই এটি অনেক সময় ‘পরিচয়বাদী রাজনীতি’র ধারক হয়ে ওঠে বলে অনেকে মনে করেন। সন্দেহটা সব সময় যে একেবারে অমূলক, তা বলা কঠিন হবে। কারণ, অনেক সময় এই শব্দগুচ্ছ এমনভাবে ব্যবহৃত হয় যে তা বাংলাদেশের অপরাপর ধর্ম-সম্প্রদায়ের বাঙালিদের ঠিকঠাক সম্ভাষণ করে উঠতে পারে না। এমনকি এ ধরনের ব্যবহার বাঙালি জাতীয়তাবাদের ‘হাজার বছরের বাঙালি’ বিষয়ক বয়ানকেও অনেক জায়গায় অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তবে বর্তমান বাংলাদেশের জনগোষ্ঠীর স্বাতন্ত্র্য ও এর ইতিহাস ব্যাখ্যার জন্য শব্দগুচ্ছটি যে বেশ কাজের, তাতে কোনো সন্দেহ নেই।

এ তো গেল ‘বাঙালি মুসলমান’ শব্দবন্ধের ব্যবহারের ইতিবৃত্ত। কিন্তু এর শিকড় কোথায়?

আগেই বলেছি, ‘বাঙালি মুসলমান’ প্রত্যয়টার বীজতলা উনিশ শতক। এই শতকের শেষার্ধে বাঙালি মুসলমান বর্গটার বীজ মাটির নিচে ডানা ঝাপটাতে শুরু করে। এ সময়ে কেউ কোথাও শব্দগুচ্ছটা তার লেখায় ব্যবহার করেছিল কি না, সেই ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস অনুসন্ধান জরুরি না। দেখতে হবে, এ সময়ে কোন ঘটনা-পরম্পরা বা অভিঘাত বিশের দশকের প্রথম দিকেই বাংলার মুসলমান জনগোষ্ঠীকে নিজেদের ‘বাঙালি মুসলমান’ পরিচয় লিখতে, বলতে ও ভাবতে প্রাণিত করেছিল।

অনেকে মনে করেন, উনিশ শতকের শিক্ষিত বাঙালি হিন্দু জনগোষ্ঠী ইংরেজি শিখে খালি ইংরেজের গোলামিতে নাম লিখিয়েছে। অঢেল পয়সাপাতি কামাই করেছে, আর শিল্প-সাহিত্য করেছে। ব্যাপারটা সত্য। কিন্তু পুরোপুরি সত্য নয়।

.বিনয় ঘোষ মনে করেন, অন্তত উনিশ শতকের ষাট-সত্তরের দশক থেকেই কলকাতার ইংরেজি শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণির আত্মসম্মানবোধ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল। এই শ্রেণিটি উপলব্ধি করতে আরম্ভ করেছিল যে সমান যোগ্যতার ইংরেজ ও বাঙালি কর্মচারীকে ব্রিটিশ প্রশাসকেরা একই চোখে দেখে না। এই ‘তারা’ ও ‘আমরা’র খেলা থেকেই তাবৎ পৃথিবীর জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে। উনিশ শতকের উপনিবেশিত বাংলায়ও তাই হয়েছিল। ওই সময় থেকে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হতে থাকে।.বিনয় ঘোষ মনে করেন, অন্তত উনিশ শতকের ষাট-সত্তরের দশক থেকেই কলকাতার ইংরেজি শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণির আত্মসম্মানবোধ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল। এই শ্রেণিটি উপলব্ধি করতে আরম্ভ করেছিল যে সমান যোগ্যতার ইংরেজ ও বাঙালি কর্মচারীকে ব্রিটিশ প্রশাসকেরা একই চোখে দেখে না। এই ‘তারা’ ও ‘আমরা’র খেলা থেকেই তাবৎ পৃথিবীর জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে। উনিশ শতকের উপনিবেশিত বাংলায়ও তাই হয়েছিল। ওই সময় থেকে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হতে থাকে।

কিন্তু যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুশোভন সরকার, বিনয় ঘোষ প্রমুখ বাঘা বাঘা ইতিহাসবিদ খেয়াল করেছেন যে ওই উনিশ শতকি বাঙালি জাতীয়তাবাদী প্রকল্পের প্রধান কুশীলব ও পরিগঠক সবই মূলত ইংরেজি শিক্ষিত বাঙালি বর্ণহিন্দু সমাজের মানুষ। অন্যভাবে বলা যায়, বাঙালির ওই অভূতপূর্ব জাগরণকে সার্থক করে তুলতে মুসলমানদের কোনো দরকার পড়েনি।

.অবশ্য ঐতিহাসিকদের একটা বড় অংশ এ কথাও উল্লেখ করতে ভোলেননি যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারি হারানো, ইংরেজের এক হুকুমে অন্তত ২৫ রকমের লাখেরাজ সম্পত্তির অধিকার হারানো, ইংরেজি না-জানা, বিভিন্ন ফ্রন্টে ইংরেজের সঙ্গে ধর্মের নামে অধিকার রক্ষার লড়াইয়ে রত ওই সময়ের বাংলার অধিকাংশ মুসলমান ছিল ‘অনগ্রসর’। শুধু বিদ্যাবত্তা ও টাকাপয়সায় দুর্বল তা নয়, বাঙালি হিসেবেও তারা ছিল অন্তত ‘চার কাঠি’ ঊন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করতেন, বাংলার মুসলমানরা ‘আর্য’, ‘অনার্য’ ও ‘আর্যানার্য’ও নয়। বঙ্কিমের ভাষায় ‘নিম্নশ্রেণির কৃষিজীবী মুসলমান নিশ্চয়ই স্বধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইয়াছে।’ তাই তাদের এই চতুর্থ দশা।

.মুসলমানের ঊনতার ধারণা ভালোমতো গেড়েই বসেছিল। কিন্তু গোল বাধে ১৮৭২ সালে। সে বছর হেনরি বেভারলির তত্ত্বাবধানে পরিচালিত বাংলার প্রথম আদমশুমারি সবাইকে বেশ চমকে দেয়। এতে দেখা গেল, বাংলায় হিন্দু ৫০ দশমিক ১ এবং মুসলমান ৪৮ দশমিক ৮ শতাংশ। ১০ বছরের ব্যবধানে এই হার গেল উল্টে; হিন্দু ৪৮ দশমিক ৪৫ এবং মুসলমান ৫০ দশমিক ১৬ শতাংশ। অধিকাংশ মুসলমানের বাস পূর্ব বাংলায়। পরবর্তী বছরগুলোয় মুসলমানদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।.বাংলার মুসলমানদের সম্পর্কে এই ধারণার আবিষ্কারক যে বঙ্কিমচন্দ্র ছিলেন, তা নয়। এই বয়ান উইলিয়াম হান্টার, হেনরি বেভারলির মতো আরও অনেক ইংরেজের ‘জরিপ’, ‘গবেষণা’ ও ‘ধারণা’র কারখানায় উৎপাদিত হয়েছিল। ব্যাপারটাকে অনেকে ‘মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ হিসেবে দেখতে চান। কিন্তু এর চেয়ে একটা ঔপনিবেশিক বাস্তবতার মধ্যে উপনিবেশক এবং অগ্রসর উপনিবেশিতের মধ্যে ‘অনগ্রসর’ একটা জনগোষ্ঠী–সম্পর্কিত ধারণা কেন ও কীভাবে এত মিলমিশ খেয়ে গেল, তার অন্বেষণ বরং কাজের হতে পারে বলে মনে করি। কিন্তু যা-ই হোক না কেন, উনিশ শতকের শেষ দিকে বাঙালি মুসলমান যে ‘অপরায়ণের’ শিকার হয়েছিল এ কথা খুব কম ইতিহাসবিদই অস্বীকার করেন।

.মুসলমানের ঊনতার ধারণা ভালোমতো গেড়েই বসেছিল। কিন্তু গোল বাধে ১৮৭২ সালে। সে বছর হেনরি বেভারলির তত্ত্বাবধানে পরিচালিত বাংলার প্রথম আদমশুমারি সবাইকে বেশ চমকে দেয়। এতে দেখা গেল, বাংলায় হিন্দু ৫০ দশমিক ১ এবং মুসলমান ৪৮ দশমিক ৮ শতাংশ। ১০ বছরের ব্যবধানে এই হার গেল উল্টে; হিন্দু ৪৮ দশমিক ৪৫ এবং মুসলমান ৫০ দশমিক ১৬ শতাংশ। অধিকাংশ মুসলমানের বাস পূর্ব বাংলায়। পরবর্তী বছরগুলোয় মুসলমানদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। অথচ এতকাল ইংরেজ ও বাঙালি হিন্দু উভয়ই মনে করত বাংলা অঞ্চলে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ। কারণ, অফিস-আদালতে, মঞ্চে-এজলাসে, সভা-সেমিনারে, সাহিত্য-সংস্কৃতিতে তাদেরই দেখা যেত প্রায় একচ্ছত্রভাবে। কিন্তু বাস্তবে দেখা গেল মুসলমানদের সংখ্যাই বাড়ন্ত।

বাড়লে কী হবে! সংখ্যাগরিষ্ঠ এই জনগোষ্ঠীকে বাদ দিয়েই পরিগঠিত হতে থাকল ‘বাঙালি জাতীয়তাবাদী’ চিন্তা, রাজনীতি, সংস্কৃতি ও যাবতীয় বয়ান-বর্ণনা। সাংস্কৃতিক উৎসব-আয়োজন, পুনরাবিষ্কৃত ইতিহাস-ঐতিহ্য, উৎসাহ-উদ্দীপক কাব্য-কবিতা, আধুনিক উপন্যাস ইত্যাদির কোথাও এই জনগোষ্ঠীকে পাওয়া গেল না। এই অনুপস্থিতি ও অপরায়ণের গর্ভ থেকেই আসলে বাঙালি মুসলমান বর্গের উদ্ভব বলে ঐতিহাসিকেরা মনে করেন।

এই পড়ে পাওয়া পরিচয়ই সে যুগের পর যুগ বহন করে চলেছে। কিন্তু কখনোই সে তার বাঙালিত্ব ত্যাগ করেনি। খাটো করেনি। করতে চায়ওনি। সাম্প্রদায়িক হয়ে ওঠার তো প্রশ্নই ওঠে না। এর প্রমাণ তার যাবতীয় শিল্প-সাহিত্য-চিন্তায় ফুটে উঠেছে।

বাঙালি মুসলমানের সাহিত্যের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বাংলার মুসলমানদের যতই ভিন্ন বলে সাব্যস্ত করা হোক না কেন, যতই বাইরে রাখা হোক না কেন—তারা বরাবরই ‘বাঙালি’ পরিচয়েই পরিচিত হতে চেয়েছে।

উনিশ শতকের শেষ দিকে রচিত বিষাদ-সিন্ধু উপন্যাসের কথাই ধরা যাক। উপন্যাসটির কাহিনি-উৎস কারবালার ইতিহাস। তা সত্ত্বেও উপন্যাসটিতে ইসলামি সংস্কৃতির শব্দসম্ভারের চেয়ে ওই কালের বাঙালি হিন্দু লেখকদের দ্বারা গড়ে ওঠা প্রচলিত ভাষাকাঠামোই অনুসৃত হয়েছে। মশাররফ উপন্যাসটিতে আল্লাহ-খোদার পরিবর্তে ‘ঈশ্বর’, ‘জগদীশ্বর’ ব্যবহার করেছেন। ১৮৭৪ সালে আজীজন নেহার পত্রিকায় তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমরা মুক্তকণ্ঠে সংবাদপত্রে স্বীকার করিয়াছি, আমরা বাঙ্গালী, বাঙ্গলা আমাদের মাতৃভাষা...।’ এসলামের জয় গ্রন্থেও বলেছেন, ‘আমরা বাঙ্গালী’। গো-জীবন গ্রন্থে ১৮৮৮ সালে হিন্দু-মুসলমান সম্পর্ক সম্বন্ধে বলেছেন, ‘পরস্পর এমন ঘনিষ্ঠ সম্বন্ধ যে, ধর্ম্মে ভিন্ন, কিন্তু মর্ম্মে এবং কর্ম্মে এক।’

.বাংলায় বসবাস করেও কোনো কোনো মুসলমান নিজেদের ইরান, আরব বা তুর্কিস্তানের মানুষ মনে করত না, তা নয়। ভাষার প্রশ্নেও তাদের অবস্থান ছিল আরবি-ফারসির পক্ষে। কিন্তু এটা ছিল ‘অভিজাত’ ও ‘আভিজাত্যের বাসনা-কাতর’ মুসলমানের সংকট। মীর মশাররফ হোসেন বিদেশমুখী ওই শ্রেণিকে বলেছেন ‘নিমকহারাম’ ও ‘কৃতঘ্ন’। মনে রাখতে হবে, বাঙালি মুসলমানের যে অংশ পরবর্তীকালে বাংলার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও বুদ্ধিবৃত্তিতে গুরুত্বপূর্ণ বলে স্বীকৃত হয়েছেন তাঁদের কেউই নিজেদের ‘বিদেশি’ ও ‘বিভাষী’ বলে দাবি করেননি। বাংলার সাধারণ খেটে খাওয়া কোটি মুসলমান তো নয়ই। কারণ, মানুষ মূলত তার যাপন-অভিজ্ঞতারই জাতক; যাপনের বাস্তবতার সাপেক্ষেই সে নিজের অস্তিত্বকে আবিষ্কার করে এবং করতে চায়। এ ধরনের কথাবার্তা মীর মশাররফ থেকে শুরু করে মওলানা আকরম খাঁ, আবদুল করিম সাহিত্যবিশারদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন প্রমুখ কোনো বাঙালি মুসলমান চিন্তক-সাহিত্যিক-বুদ্ধিজীবী বলেননি। চোখ বোলানো যাক বিশ শতকের শুরু থেকে হালের বাংলাদেশের শিল্প-সাহিত্যের দিকে।

কুদরত-ই-হুদা: প্রাবন্ধিক ও গবেষক।

সূত্র: প্রথম আলো