রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

হাম উপসর্গ নিয়ে বাংলাদেশে আরও নয় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম
১৯২ Shares
বাংলাদেশে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা ১৩৫২ জনে দাঁড়াল। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে য...

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা ১৩৫২ জনে দাঁড়াল।

গত একদিনে মারা যাওয়া নয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ শিশু।

এর মধ্যে ঢাকা বিভাগে ৪০৭ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৭, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহী বিভাগে ৩৪ জন ভর্তি হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে গেছে।

সূত্র: বিবিসি বাংলা