সাভারে ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ ২১ কারখানা
ঢাকার সাভার উপজেলার সাভারে শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ আছে। ‘কাজ নেই, মজুরি নেই’ (‘নো ওয়ার্ক, নো পে’) নিয়মে এসব কারখানা বন্ধ করা হয়েছে। ফলে কারখানা বন্ধ থাকায় শ্রমিকেরা মজুরি পাবেন না।
এ ছাড়া কারখানায় এসে কাজ না করায় ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
আজ রোববার বেলা দেড়টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদে বার্তায় এসব তথ্য জানান।
মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজ না করায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা। আজ সকাল থেকে বেলা একটা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবব পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা। এ ছাড়া বন্ধ বলা হলেও অনেক কারখানায় কাজ চলছে। সকালে ছুটি ঘোষণা করে পরিস্থিতি অনুকূলে থাকায় দুপুরে আবার কিছু কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, তাঁদের কারখানার সামনে ১৩ (১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে কারখানাগুলো। কিছু কারখানায় সকালে ছুটি দিলেও দুপুরে এমনকি ওভারটাইম হিসেবেও উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিস্থিতি বিগত দিনগুলোর তুলনায় অনেকটাই ভালো।
সূত্র: প্রথম আলো
-
নাশকতা থামেনি, রাতেও দুই জেলায় বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
-
কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা
-
সাভারে ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ ২১ কারখানা
-
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা
-
‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন
-
পরীক্ষায় এআই দিয়ে নকল: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
-
বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে সরকারি চাকরি, বেতন স্কেল ২০,০০০– ১,০০,০০০ টাকা
-
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬
-
প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন
-
কারখানা যাবে বেসরকারি খাতে
-
বাংলাদেশসহ ৪৪টি দেশে চ্যাটজিপিটির বিজ্ঞাপনসেবা সম্প্রসারণ করল ওপেনএআই
-
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের
-
ইসরায়েল নিয়ে মন্তব্য, শরিকি সমালোচনার মুখে রাহুল গান্ধী
-
গুচ্ছবদ্ধ গোলাপি ফুলের মায়া
-
১০ কোটি টাকায় মুক্তা পানির ৩ কারখানা, বছরে ব্যয় ৬০ লাখ টাকা, ৬ বছরেও উৎপাদন শুরু হয়নি