সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
১৮৯ Shares
এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিলেন, এমন ২০ জন পরীক্ষার্থীও আছেন।

এ ছাড়া ফেল করা থেকে এবার পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।

.এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

.আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রমতে, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। উত্তরপত্র ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, এবার নতুন করে জিপিএ–৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ–৫ পেয়েছেন।

.এইচএসসি ও সমমানে ৩৩,৩৪৯ পরীক্ষার্থীর ফলের উন্নয়ন.এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে; মানে উন্নতি হয়েছে। কিন্তু পরে দেওয়া তথ্য অনুযায়ী, এই তথ্যের গরমিল পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো