শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

কুমিল্লা'য় সীমান্তে বিজিবি- এসআরবি'র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ডেক্স রিপোর্ট,নাগরিক খবর
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম
১৭১ Shares

কুমিল্লা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি-১১, সিপিসি-২ এর যৌথ অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


​বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র বিশেষ টহলদল এবং এসআরবি-১১ (সিপিসি-২) ইউনিটের একটি টহলদল যৌথ অভিযান পরিচালনা করে।


অভিযানে সীমান্ত পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার

মুড়াপাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়।


১০ ​বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।