কুমিল্লা জেলা পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি ফিতা কেটে এই আধুনিক অফিস কক্ষটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন। এ ছাড়া কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মন্ত্রী নবনির্মিত অফিস কক্ষের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় কক্ষটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ও পরিকল্পিত বিন্যাস এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত এই অফিস কক্ষটি কুমিল্লা জেলা পুলিশ সুপারের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই কক্ষটি পুলিশ সুপারের দাপ্তরিক কাজকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও দাপ্তরিক সমন্বয়ে সহায়ক ভূমিকা রাখবে।
-
উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট
-
পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন
-
সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান কাল, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়
-
আঙুল উঠছে শ্রাবণের দিকে, কিন্তু সাফ থেকে বিদায়ের আসল কারণ কী
-
কুমিল্লা জেলা পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
-
এইচএসসি পরীক্ষা: সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী
-
আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী
-
বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কম কেন?
-
টাকার জন্য জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
-
শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টাই একটি বড় ক্রান্তিকাল
-
বাংলাদেশ-ভারত কেউই নিচ্ছে না, চার দিন ধরে শূন্যরেখায় এক নারী
-
আনচেলত্তিকে বরখাস্ত করো—ব্রাজিলের ফুটবলপ্রধানকে রোমারিও
-
সাংহাইয়ের রানওয়েতে ফ্যাশনের নতুন ভাষা: রোমান্টিকতা, সাহস আর ঐতিহ্যের পাঁচ প্রবণতা
-
নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা
-
১৭ বছর ধরে ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে