শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম
৪২৯ Shares
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ তিন মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামে একজনকে নিয়োগ দেবে। মাসিক ভাতা ১০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীন ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬।

ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য

ইন্টার্নশিপের বিষয়: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যাবলি (অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য)।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক /স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ হতে হবে।

স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ (দুই) বছরের মধ্যে আবেদন করতে হবে।

নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ বরাবর সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে।

ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম ডাউনলোড করতে হবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

সূত্র: প্রথম আলো