যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর
যুক্তরাষ্ট্রের মিজৌরি নদীতে বাস করে নীলচে রঙের একধরনের মাছ। নাম ব্লু সাকার। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, মাছটি বড়জোর ৪০ বছর বাঁচে; কিন্তু নতুন এক গবেষণায় জানা গেছে, এই মাছের কোনো কোনোটি ১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অর্থাৎ কোনো কোনো মাছ নদীতে টিকে থাকে এক শতাব্দীর বেশি সময়।
কমিউনিকেশনস বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানা যায়, বিজ্ঞানীরা প্রায় ৫০টি ব্লু সাকার মাছ সংগ্রহ ও পরীক্ষা করেন। এর মধ্যে ৬০ শতাংশের বেশি মাছের বয়স ৯০ বছরের ওপরে। সবচেয়ে বয়স্ক মাছটির বয়স পাওয়া গেছে ১৩১ বছর।
মাছের বয়স নির্ধারণে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন বিশেষ এক পদ্ধতি। মাছের কানের ভেতরে থাকে অতি ক্ষুদ্র ক্যালসিয়াম-গঠিত অঙ্গ, যাকে বলা হয় অটোলিথ বা কর্ণপাথর। গাছের কাণ্ডের বলয়ের মতো এগুলোতেও প্রতিবছর নতুন স্তর তৈরি হয়। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই স্তর গুনে মাছের বয়স নির্ধারণ করা যায়।
.তবে শুধু এই পদ্ধতির ওপর নির্ভর করেননি গবেষকেরা। তাঁরা ব্যবহার করেছেন পারমাণবিক বোমা পরীক্ষার সময় বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় কার্বন-১৪-এর চিহ্ন। ১৯৫০–এর দশকের শেষ ভাগ ও ১৯৬০–এর দশকের শুরুর দিকে পারমাণবিক বোমা পরীক্ষার কারণে বায়ুমণ্ডলে কার্বন-১৪-এর পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে গিয়েছিল। সেই কার্বনের চিহ্ন জীবদেহেও রয়ে গেছে। মাছের অটোলিথে থাকা সেই চিহ্ন বিশ্লেষণ করে বয়স নির্ধারণের হিসাব যাচাই করেন বিজ্ঞানীরা।
.গবেষণায় আরেকটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। মিজৌরি নদীতে বয়স্ক মাছের সংখ্যা বেশি হলেও নতুন প্রজন্মের মাছ খুব কম। গত শতকের মাঝামাঝি নদীতে বড় বড় বাঁধ নির্মাণের পর নতুন মাছের সংখ্যা কমে যাওয়ার প্রবণতা দেখা গেছে। মাছের আবাসস্থল বিচ্ছিন্ন হয়ে পড়া এর সম্ভাব্য কারণগুলোর একটি বলে মনে করছেন গবেষকেরা।
এক শতাব্দীর বেশি সময় ধরে নদীর পরিবর্তন, মানুষের কর্মকাণ্ড আর পরিবেশের নানা রূপ দেখেছে মাছটি। অথচ এখন তার পরবর্তী প্রজন্মের টিকে থাকা নিয়েই দেখা দিয়েছে উদ্বেগ।
সূত্র: প্রথম আলো
-
বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার
-
যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর
-
লয়্যালিটি ফ্যাক্ট
-
ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা
-
ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা
-
বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর
-
পত্রিকা: 'গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক'
-
সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা
-
সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না
-
বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে
-
জমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুক
-
মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন
-
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত
-
সেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়
-
খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা