হোন্ডা বাজারে এনেছে নতুন ফিচারের ‘হর্নেট ২.০’
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আধুনিক প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স ও আকর্ষণীয় স্ট্রিটফাইটার ডিজাইনের নতুন ‘হোন্ডা হর্নেট ২.০’ বাজারে এনেছে। গত বুধবার ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানে মোটরসাইকেলটি উন্মোচন করা হয়। ২০২৪ সাল থেকে বাংলাদেশের সড়কে থাকা হর্নেট ২.০-তে এবার যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু মরিসাওয়া বলেন, ‘হোন্ডার দর্শন হলো “দ্য পাওয়ার অব ড্রিমস”। এরই ধারাবাহিকতায় নতুন হর্নেট ২.০-তে স্বতন্ত্র ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে, যা বাংলাদেশের রাইডারদের পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।’
নতুন হর্নেট ২.০ পাওয়া যাবে তিন রঙে—রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও পার্ল ইগনিয়াস ব্ল্যাক। দাম ২ লাখ ৮৯ হাজার টাকা। মোটরসাইকেলটি এখন দেশজুড়ে হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর
-
জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি
-
ফকল্যান্ডসে তেল অনুসন্ধান বন্ধ করতে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান
-
দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার
-
আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
-
হোন্ডা বাজারে এনেছে নতুন ফিচারের ‘হর্নেট ২.০’
-
‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী
-
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের নৌকায় পাওয়া গেল ১৪ মরদেহ
-
গায়েবানা জানাজা কী, কেন পড়া হয়, বিধান কী
-
এলএনজি ঘিরে 'বড় সংকটের' আশঙ্কা গবেষণায়
-
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?
-
একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা
-
ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা
-
শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী
-
কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার