আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
আফগানিস্তানে একটি বিদ্যালয়ের কাছে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১০ জন। দেশটির এক মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আজ শনিবার সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসির এলাকা।
.এই মুখপাত্রের নাম আবদুল মতিন কোয়ানি। তিনি এক্সে লিখেছেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ জানা গেছে। পাশের খনি কোম্পানিগুলোর একটি বিস্ফোরক ডিপো আছে। সেখানে ‘অবহেলা ও অসাবধানতার’ কারণে বিস্ফোরণটি ঘটেছে।
কোয়ানি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যায়, আহত কয়েকটি শিশুকে গাড়ি থেকে নামানো হচ্ছে। এরপর তাদের কোলে করে আসাদাবাদের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে দাঁড়িয়ে তা দেখছিল বহু মানুষ।
.হাসপাতালের ভেতরের কিছু ছবিও এসেছে। তাতে দেখা যায়, শিশুরা পাশাপাশি শয্যায় শুয়ে আছে। তাদের মাথায় ব্যান্ডেজ বাঁধা।
আফগানিস্তানে খনিশিল্প একটি বড় শিল্প। কিন্তু সেখানে নিরাপত্তার মান প্রায়ই দুর্বল থাকে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
-
সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর
-
জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি
-
ফকল্যান্ডসে তেল অনুসন্ধান বন্ধ করতে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান
-
দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার
-
আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
-
হোন্ডা বাজারে এনেছে নতুন ফিচারের ‘হর্নেট ২.০’
-
‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী
-
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের নৌকায় পাওয়া গেল ১৪ মরদেহ
-
গায়েবানা জানাজা কী, কেন পড়া হয়, বিধান কী
-
এলএনজি ঘিরে 'বড় সংকটের' আশঙ্কা গবেষণায়
-
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?
-
একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা
-
ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা
-
শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী
-
কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার