প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এ কথা জানিয়েছে। আইনজেনকট ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু চাইছেন আইনজেনকটের সঙ্গে ঐক্যের সরকার গড়তে। এ নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে।
এর মধ্যে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চান। এ প্রস্তাবে পর্যায়ক্রমে আইজেনকট ও নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হওয়ার কথা বলা হয়েছে।
.প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু.হিব্রু ভাষার সংবাদমাধমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি দাবি করেছে তিনি (নেতানিয়াহু) প্রস্তাবটি ঘোষণা করার আগে আইজেনকোটকে ফোন করার করেছিলেন। কিন্তু আইজেনকোট সেই ফোনের উত্তর দেননি। প্রস্তাব ঘোষণার পরেও আইজেনকোটকে ফোন করেছিলেন নেতানিয়াহু, তখনও ফোন ধরেননি আইজেনকট।
নেতানিয়াহুর লিকুদ পার্টি পরে জানায়, আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টায় হার্জলিয়ায় দুই নেতার বৈঠক হওয়ার কথা।
এদিকে আইজেনকটের ইয়াশার পার্টি জানিয়েছে, আইজেনকোট তাঁর জোটের দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করছেন।
.ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’.বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইজেনকোট আগে থেকেই তাঁর চুক্তিবদ্ধ জোটসঙ্গী ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান এবং ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলানকে কথা দিয়েছিলেন যে তাঁদের অনুমোদন ছাড়া তিনি নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো চেষ্টা করবেন না। গত শুক্রবার লিবারম্যান সতর্ক করে বলেছিলেন, নেতানিয়াহু এমন প্রস্তাব দিতে পারেন, যা আসলে সরকার পরিবর্তনের প্রচেষ্টা ভেস্তে দেওয়ার কৌশল।
এদিকে আইজেনকট তাঁর জোটের শরিক দল বিয়াচাদ পার্টির সঙ্গে এখনো সরকার গঠনের চুক্তি করেননি। দলটির প্রধান নাফতালি বেনেট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের পক্ষে। নেতানিয়াহুর ঘোষণাকে বেনেট স্বাগত জানালেও বলেছেন, এটি সত্যিকারের আন্তরিকতা প্রমাণিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর এই প্রস্তাবকে সন্দেহের চোখেই দেখা উচিত।
এক বিবৃতিতে বেনেট বলেন, নেতানিয়াহুর এখন এটা প্রমাণ করতে হবে, তাঁর এই প্রস্তাব কেবল কথার কথা নয়। বেনেট লিকুদ প্রধানকে সতর্ক করে বলেন, ‘তাঁকে (নেতানিয়াহু) বাদ দিয়ে একটি সরকার গঠনের পথ নষ্ট করার উদ্দেশ্যে যেন সময়ক্ষেপণের কৌশল বা অর্থহীন আলোচনা না চালানো হয়।’ এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমরা এই নীতিতেই এগোব: তাঁকে (নেতানিয়াহু) সম্মান করো, কিন্তু সন্দেহ করো—এবং আবারও সন্দেহ করো।’
.বিয়াদ পার্টির দ্বিতীয় প্রধান নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর এই প্রস্তাবকে একটি ‘স্পষ্ট প্রতারণা’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, লিকুদ পার্টির প্রধান হলেন একজন প্রতারক, যিনি প্রতিটি শরিককে ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভেঙেছেন।
ডেমোক্র্যাটস দলের প্রধান গোলান এক্স-এ লিখেছেন, ‘চালবাজি ও ভাঁড়ামি অনেক হয়েছে। নেতানিয়াহু হেরে গেছেন। ভোটারদের রায়কে সম্মান জানানো এবং পরিবর্তন ও উদ্ধারের সরকার গঠন করাই আমাদের দায়িত্ব।’
.নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে চান না, তিন কৌশলের ছক, ইরানও টার্গেট
সূত্র: প্রথম আলো
-
আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক শক্তি বৃদ্ধির কৌশল?
-
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
-
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া
-
গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
-
জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা
-
প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
-
আস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধন
-
১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছে
-
বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো
-
ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি
-
গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র
-
সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ
-
খুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগ
-
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শরীয়তপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত এক
-
বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান