৪৬তম বিসিএসের প্রজ্ঞাপন, তিন বছরের অপেক্ষা শেষে গেজেটে নাম ১৪১৬ প্রার্থীর
দীর্ঘ তিন বছরের প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার বিকেলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৪১৬ জন প্রার্থীর ক্যাডার পদে কর্মস্থলে যোগদানের পথ সুগম হলো।
প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণার পর নয় মাসের বেশি সময় ধরে চলা উদ্বেগের অবসান ঘটল চাকরিপ্রার্থীদের।
কাটছে ৫০তম বিসিএসের ফলের জটও৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের মধ্য দিয়ে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জটও খুলতে যাচ্ছে। মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে এবং ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকা ঠেকাতে ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদানের হিসাব সমন্বয়ের অপেক্ষায় ছিল পিএসসি।
কমিশন সূত্রে জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন দ্রুততম সময়ের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।
৪৬তম বিসিএস: তিন বছরের দীর্ঘ পথচলাপিএসসি সূত্রে জানা যায়, ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। ওই বছরের ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হলেও পরবর্তী সময়ে তা পুনর্মূল্যায়ন করা হয়। ফলে ২৭ নভেম্বর নতুন করে ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়। এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়াতেই চলে যায় একটি দীর্ঘ সময়।
এরপর ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ওই বছরের ২৭ নভেম্বর ফল প্রকাশিত হয়। কারিগরি ত্রুটি সংশোধনের পর ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব ধাপ পেরিয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে পিএসসি।
বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত লেগে যায় ২ বছর ২ মাসের বেশি সময়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পন্ন হতে পেরিয়ে যায় আরও ৯ মাসের বেশি সময়। সব মিলিয়ে একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ হতে তিন বছর সময় লেগেছে।
দীর্ঘসূত্রতা কমানোর তাগিদতিন বছর পর গেজেট প্রকাশ হওয়ায় প্রার্থীরা স্বস্তি প্রকাশ করলেও নিয়োগপ্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একটি নিয়োগপ্রক্রিয়া শেষ হতে তিন বছর সময় লাগা মেধাবী তরুণদের কর্মজীবনের মূল্যবান সময়ের অপচয়। পাশাপাশি দীর্ঘ সময় পদ শূন্য থাকায় প্রশাসনিক ও নাগরিক সেবাও ব্যাহত হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে পিএসসির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে এই দীর্ঘসূত্রতা কমিয়ে আনা হবে।
সূত্র: প্রথম আলো
-
মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়
-
মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত
-
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা
-
৪৬তম বিসিএসের প্রজ্ঞাপন, তিন বছরের অপেক্ষা শেষে গেজেটে নাম ১৪১৬ প্রার্থীর
-
আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি
-
৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন
-
অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী
-
জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস
-
আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক শক্তি বৃদ্ধির কৌশল?
-
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
-
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া
-
গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
-
জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা
-
প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
-
আস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধন