মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়
রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানাসহ (৫৬) তিনজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর দুজন হলেন—শায়লার ভাই মো. রেজাউল আলম (শাহিন) (৫৩) ও বুলবুল মিয়া (৪৬)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেছেন। প্রথমে তিনি আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান পিয়াসের আদালতে এ বিষয়ে শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
.আবেদনে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের সময় অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। গতকাল রাত ১টা ৩০ মিনিটের দিকে শায়লা ফারজানা ও রেজাউল আলম শাহিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে এবং রাত ২টা ৪০ মিনিটের দিকে বুলবুল মিয়াকে তাঁর বর্তমান ঠিকানার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
কারাগারে আটক রাখার আবেদনে আরও বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য ১৭ নভেম্বর রাতে বিমানবন্দর এলাকায় নাশকতা চালান। এ ঘটনায় ককটেলের বিস্ফোরণে চারজন আহত হন। নাশকতামূলক কর্মকাণ্ডে লোকজন জড়ো করা ও অর্থের জোগান দেওয়ার সঙ্গে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে বলে উল্লেখ করা হয়েছে।
.ডিবির আবেদনে বলা হয়েছে, ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি কয়েকটি মোটরসাইকেলে করে এসে এ বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। তাঁদের উদ্দেশ্য ছিল সরকারবিরোধী কার্যক্রম ও নাশকতা চালিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানো।
বিস্ফোরণে মো. ইউসুফ আলী (৬২), মো. শাখাওয়াত হোসেন (২৬), মো. নাছিহ উদ্দীন (৩০) ও মো. আনিছুর রহমান (২৫) আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরা জব্দ করা হয়।
ডিবির আবেদনে বলা হয়, গ্রেপ্তার শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তাঁর স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। শায়লা ফারজানা ও তাঁর দুই ভাই নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করেছেন বলে অভিযোগ ডিবির। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য তাঁরা লোকজন একত্রিত করা ও অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
.বিমানবন্দর থানার এ মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৩-ক, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
.আবেদনে ডিবি বলেছে, রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা এবং আশুলিয়া থানায় আরেকটি হত্যা মামলা রয়েছে। মিরপুর মডেল থানার মামলাটি ২০২৪ সালের ২৮ ডিসেম্বর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩০২, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ১৪৯, ১২০(খ), ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। অন্যদিকে আশুলিয়া থানার মামলাটি ২০২৪ সালের ৬ নভেম্বর দায়ের করা হয়। এ মামলায়ও হত্যা ও সংশ্লিষ্ট ধারায় তাঁকে এজাহারনামীয় আসামি করা হয়।
.সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
সূত্র: প্রথম আলো
-
মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়
-
মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত
-
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা
-
৪৬তম বিসিএসের প্রজ্ঞাপন, তিন বছরের অপেক্ষা শেষে গেজেটে নাম ১৪১৬ প্রার্থীর
-
আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি
-
৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন
-
অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী
-
জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস
-
আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক শক্তি বৃদ্ধির কৌশল?
-
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
-
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া
-
গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
-
জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা
-
প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
-
আস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধন