রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত একটা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
.বনানী থানা সূত্রে জানা গেছে, সেতু ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কারা জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি।
এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। রাত একটার পর টার্মিনালের পেছনের অংশে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
.তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ বলেন, আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো
-
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন
-
উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে
-
টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার
-
রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে
-
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন
-
নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম
-
আবার সুযোগ পেলে কোথায়, কী নিয়ে পড়তাম
-
বিদেশ সফরে প্রেম ও বিয়ের প্রস্তাব: গাভাস্কার পড়েছিলেন অদ্ভুত পরিস্থিতিতে
-
ক্ষতিকর ‘র্যাবিট হোল’ প্রভাব নিয়ে টিকটকের বিরুদ্ধে ইইউর অভিযোগ
-
ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবে
-
বক্স অফিসে সাড়া ফেলেছে হোমসের প্রতারণার গল্প
-
ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ
-
ডেটা সেন্টারে এত পানি লাগে কেন, এই পানি যায় কোথায়
-
বস ইজ অলওয়েজ রাইট
-
আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৬)