সিলেট টেস্ট: হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরির পর দায়িত্ব এখন বোলারদের
চতুর্থ দিন শুরুর আগেআজ দায়িত্ব বোলারদেরতাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করে ২৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
আজ কাজটা বোলারদের। কম রানের মধ্যে আটকাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। হাসান না তাসকিন? নাকি আজই জ্বলে উঠবেন স্পিনাররা?
হৃদয় একাই করেছেন ২৪২। অথচ দলের অন্য কোনো ব্যাটসম্যান ৩৫ রানও করতে পারেননি। এতেই আসলে অনেককিছু স্পষ্ট হয়।
৩০ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪ ওভার বিনা উইকেটে ৭ রান তোলার পর তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে ২৩ রানে।
সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪ ওভারে ৭/০ (কিং ৫*, সিলভা ২*; তাসকিন ০/৭, হাসান ০/০, তাইজুল ০/০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১১১.৫ ওভারে ৩৮৬ (হৃদয় ২৪২*, মুশফিক ৩৪, তাইজুল ২২, নাজমুল ১৮, মিরাজ ১৬, তানজিদ ১৬, তাসকিন ১২, লিটন ৮; ওয়ারিক্যান ৪/১০৪, সিলস ২/৫৮, চেজ ১/৬৬, জোসেফ ১/৮২,গ্রিভস ১/১০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬।
হৃদয় তাঁর ইনিংসে ছক্কা মেরেছেন ১১টি। টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সোয়ালের, ১২টি করে। ১১টি ছক্কা মেরেছেন হৃদয় ছাড়া আরও ছয়জন।
বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেয়েছে ৩০ রানের। অথচ হাসান মাহমুদ যখন উইকেটে এসেছে তখনো ১৭৭ রানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিন উইকেটে আসার সময় ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ছিল ৫৫ রানে। এরপরও চেজের দল লিড পায়নি।
সংক্ষিপ্ত স্কোর ৯৬ ওভার ৩১৮/৮ (হৃদয় ২৪২*, মুশফিক ৩৪, তাইজুল ২২, নাজমুল ১৮, তানজিদ ১৬, মিরাজ ১৬, তাসকিন ০*; ওয়ারিক্যান ৪/১০৪, চেজ ১/৬৬, গ্রিভস ১/১০, জোসেফ ১/৭১, সিলস ১/৫৮)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৫৬।
বাংলাদেশের লিডবাংলাদেশের ১ম ইনিংস: ১০৯ ওভারে ৩৭৪/৮
পেসার হাসান মাহমুদ যখন উইকেটে আসেন, তখনো ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১৭৭ রানে। সেই ওয়েস্ট ইন্ডিজ সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পেল না। বাংলাদেশের এখন পর্যন্ত লিড ১৮ রানের। কারণ আপনি জানেনই—হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি। হদয় এখন ২৩৬ রানে অপরাজিত।
রেকর্ড...মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন হৃদয়।
হৃদয়ের রান এখন ২২৩। এর আগে মুশফিকের ছিল ২১৯। বাংলাদেশের রানও এখন ৩৫৬। প্রথম ইনিংসে লিড পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
রেকর্ডহৃদয়ের ডাবল সেঞ্চুরিবাংলাদেশ ১ম ইনিংস: ১০১ ওভারে ৩৪০/৮
অবিশ্বাস্য! ডাবল সেঞ্চুরি পেলেন হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল করলেন এই ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে এই ঘটনা এবারই প্রথম। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। এর আগে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
হৃদয়ের এই সেঞ্চুরিটা অন্য সবার চেয়ে আলাদা। কারণ হৃদয় তাঁর বেশিরভাগ রানই করেছেন লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে। এই ইনিংসে সর্বশেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মিরাজ। এরপর এখন পর্যন্ত ১৩১ রান করেছেন হৃদয়।
হৃদয়ের অপেক্ষাবাংলাদেশ ১ম ইনিংস: ৯৮.৪ ওভার ৩২৪/৮
তাসকিনকে নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন হৃদয়। এই জুটি থেকে এসেছে ২৭ রান। ডাবল সেঞ্চুরি থেকে ৬ রান দূরে হৃদয়।
দ্বিতীয় সেশন শেষহৃদয় শো! অসাধারণ। যেন ডারবানের ম্যাট রেনশকে সিলেটে নিয়ে এসেছেন হৃদয়। রেনশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত অক্টোবরে লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে করেছিলেন ১৯০ রান। হৃদয় দ্বিতীয় সেশন শেষে ১৯০ রানেই অপরাজিত আছেন। এখন তাঁর সঙ্গী তাসকিন আহমেদ।
বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে হৃদয়ের ইনিংসই সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল মুমিনুল হকের, ১৮১ রান।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ প্রথম ইনিংস: ৯৬ ওভার ৩১৮/৮ (হৃদয় ১৯০*, মুশফিক ৩৪, তাইজুল ২২, নাজমুল ১৮, তানজিদ ১৬, মিরাজ ১৬, তাসকিন ০*; ওয়ারিক্যান ৪/৮৫, চেজ ১/৪৮, গ্রিভস ১/১০, জোসেফ ১/৭১, সিলস ১/৫২)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৫৬।
আউট হলেন তাইজুলবাংলাদেশ ১ম ইনিংস: ৯২ ওভারে ৩০১/৮
নিয়ম অনুসারে, ব্যাট বা শরীরের কিছু অংশ হলেও লাইনের ভেতরে থাকতে হবে। তবে রিপ্লেতে দেখা গেল, তাইজুল পা ছিল লাইনের ওপর। মানে স্টাম্পিংয়ের শিকার হলেন তাইজুল। ২২ রান করেছেন তিনি।
তাঁর আউটে হৃদয়ের সঙ্গে ভাঙল ১১৭ রানের জুটি। টেস্টে অষ্টম উইকেটে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
এটি ওয়ারিক্যানের চতুর্থ উইকেট। বাংলাদেশ এখনো পিছিয়ে ৫৫ রানে।
হৃদয়ের আরেক কীর্তিহৃদয়–তাইজুলের কীর্তিহৃদয় ও তাইজুল—১০০+অষ্টম উইকেট জুটিতে শতরান তুললেন হৃদয় ও তাইজুল। এই জুটি থেকে এখন পর্যন্ত ১৩৮ বলে এসেছে ১০৫রান। এতে হৃদয়ের অবদান ৮৩ আর তাইজুলের ২০ রান। বাংলাদেশ এখনো পিছিয়ে ৬৭ রানে।
আঘাত পেলেন হৃদয়বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৭৫/৭
৮৫তম ওভারে সিলসের করা শর্ট বলটিতে পুল করতে গিয়েছিলেন হৃদয়, কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেননি। বলটি সরাসরি তাঁর পাঁজরের খাঁচায় আঘাত হানে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান তিনি। তাঁর মুখেও যন্ত্রণার ছাপ দেখা গেছে।
এরপরের বলেই আবার সিলস বাউন্সার মেরেছেন। হৃদয় পুলই খেলেছেন। টাইমিংটাও ঠিকঠাক হয়েছে।
১৫৪*টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।
হৃদয়ের ১৫০বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৭৪/৭
অসাধারণ এক ইনিংস। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকে দেড়শতে নিয়ে গেলেন হৃদয়। তাও দলের বিপদের সময়ে। তাইজুলকে নিয়ে সেঞ্চুরি করেছেন। পরের মাইলফলকও তুলেছেন তাইজুলকে নিয়েই। এই জুটি থেকে এসেছে ৯০ রান। তাইজুল ব্যাটিং করছেন ১৫ রানে। হৃদয় ১৫৪ রানে। বাংলাদেশ এখনো পিছিয়ে ৮২ রানে।
তাইজুল+হৃদয়বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৪০/৭
অষ্টম উইকেট জুটিতে ৫০ রানের বেশি তুলেছেন হৃদয় ও তাইজুল। ৭৭ বলে দুজনে মিলে তুলেছেন ৫৬ রান। ১৩৫ রানে অপরাজিত হৃদয়, ১ রানে তাইজুল।
একটু একটু করে এগোচ্ছে বাংলাদেশবাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৮/৭
দ্বিতীয় সেশনে পাঁচ ওভারের খেলা শেষ। তাতে রান উঠেছে ১৩। এখনো কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তাইজুলকে নিয়ে এগোচ্ছেন হৃদয়।
প্রথম সেশন শেষহৃদয়ের সেঞ্চুরির পরই লাঞ্চে গেছে বাংলাদেশ। এই সেশনে বাংলাদেশ হারিয়েছে মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের উইকেট। উইকেট এখনো ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়নি। হৃদয়ের ব্যাটিংই এর প্রমাণ। লিটন, মুশফিকরা মূলত ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঠিকভাবে খেলতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ প্রথম ইনিংস: ৬৯ ওভার ২০৫/৭ (হৃদয় ১০০*, মুশফিক ৩৪, নাজমুল ১৮, তানজিদ ১৬, মিরাজ ১৬; ওয়ারিক্যান ৩/৬০, চেজ ১/২৭,গ্রিভস ১/১০, জোসেফ ১/৪২, সিলস ১/২৯)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৫৬।
হৃদয়ের অসাধারণ সেঞ্চুরিহেলমেট খুলে সেটি ব্যাটের হাতলে রাখলেন। এরপর ব্যাট উঁচিয়ে উদ্যাপন করলেন নিজের দুর্দান্ত সেঞ্চুরি।
অসাধারণ এক ইনিংস খেলেছেন হৃদয়। ধৈর্য, দক্ষতা আর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের অপূর্ব সমন্বয়ে সাজিয়েছেন এই ইনিংস।
টেস্ট ক্যারিয়ারে এটি হৃদয়ের প্রথম সেঞ্চুরি। সেটিও এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। হৃদয় এই সেঞ্চুরিটি করেছেন তাইজুলকে সঙ্গে নিয়ে। এই জুটির কাজটা এখন আরও বড়। বাংলাদেশ এখনো যে পিছিয়ে ১৫১ রানে।
এবার আউট হাসানবাংলাদেশ ১ম ইনিংস: ৬৫ ওভারে ১৯৪/৭
ওয়ারিক্যান আত্মবিশ্বাসীই ছিলেন। অধিনায়ক চেজও রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। আর সেই রিভিউ সফল হলে বিদায় নেন হাসান।
ওয়ারিক্যান বলটি অফ স্টাম্পের আশপাশে কিছুটা ফ্লাইট দিয়ে করেন, যা পিচে পড়ে বাইরের দিকে ঘুরে যায়।
প্রশ্ন ছিল, বলটি কি ব্যাটের বাইরের কানায় লেগেছে, নাকি ব্যাটের পাশ ঘেঁষে বেরিয়ে গেছে?
রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটে লেগেছে।
হাসানের বিদায়ে উইকেটে এসেছেন তাইজুল ইসলাম। উইকেটে আছেন ৯১ রানে অপরাজিত থাকা হৃদয়। বাংলাদেশ এখনো পিছিয়ে ১৬২ রানে।
মিরাজও আউটবাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৭৯/৬
বেশ সাবলীলভাবেই খেলছিলেন মিরাজ। তবে ইনিংসটা লম্বা হলো না। ৩০ বলে ১৬ রান করে আউট হলেন মিরাজ।
দারুণ ক্যাচ নিয়েছেন গ্রিভস। চেজের বলে মিরাজ আগেভাগেই প্যাডেল সুইপ খেলার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বলটি মাটিতে রাখতে পারেননি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা গ্রিভস আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। তিনি দ্রুত পাশের দিকে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন।
লিটনও আউটবাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৪১/৫
আবারও একই ধরনের শটে উইকেটের পতন। ওয়ারিকান এবারও ধীরগতিতে সামান্য ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর বলটি করেন। লিটন আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রাইভ করতে যান এবং বলটি তুলে দেন কাভারে দাঁড়ানো সেই কিংয়ের হাতে।
মুশফিকুরের মতো তিনিও ওয়ারিকানের পাতা ফাঁদে পা দিলেন। ৮ রান করেছেন লিটন। বাংলাদেশ এখনো পিছিয়ে ২১৫ রানে।
হৃদয়ের ফিফটিবাংলাদেশ ১ম ইনিংস: ৪৯ ওভারে ১৩৩/৪
টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেলেন হৃদয়। সেটিও এসেছে ১০৯ বলে। মানে প্রথাগত উপায়েই ব্যাটিংটা করেছেন হৃদয়। দলের প্রয়োজনে সেটারই দরকার ছিল। বাংলাদেশ পিছিয়ে ২২৩ রানে।
আউট মুশফিকবাংলাদেশ ১ম ইনিংস: ৪৮.৪ ওভারে ১২৯/৪
রাউন্ড দ্য উইকেট থেকে ওয়ারিকানের হাওয়ায় ভাসানো বলে ড্রাইভ খেলেন মুশফিক। বল সরাসরি চলে যায় শর্ট কাভারে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে। কিং বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ একটি ক্যাচ নেন। মুশফিক করেছেন ৩৪ রান।
হৃদয়+মুশফিকবাংলাদেশ ১ম ইনিংস: ৪৫ ওভারে ১০৪/৩
চতুর্থ উইকেট জুটিতে হৃদয় মুশফিকের ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে ৫৩ রান। বাংলাদেশের রানও ছাড়িয়েছে ১০০। ৪২ রানে ব্যাটিং করছেন হৃদয়, মুশফিক ২২ রানে।
তৃতীয় দিনের খেলা শুরুবাংলাদেশ ১ম ইনিংস: ৪৩ ওভারে ৯৭/৩
এখন পর্যন্ত খেলা হয়েছে তিন ওভার। রান উঠেছে ১১। হৃদয় ৩৭ ও মুশফিক ২০ রানে অপরাজিত।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুরুটা করেছেন শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যান।
দ্বিতীয় দিন শেষবাংলাদেশ ১ম ইনিংস: ৪০ ওভারে ৮৮/৩
৫১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছেন হৃদয় ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় দিন পর্যন্ত এসেছে ৩৭ রান। কাল ২৯ রান নিয়ে দিন শুরু করবেন হৃদয়। মুশফিক অপরাজিত ১৯ রানে। বাংলাদেশ এখনো পিছিয়ে ২৬৮ রানে।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ১ম ইনিংস: ৪০ ওভারে ৮৮/২ (হৃদয় ২৯* মুশফিক ১৯*; সিলস ১/২৪, গ্রিভস ১/১০, শামার জোসেফ ১/২৪)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৬.৪ ওভারে ৩৫৬ ।
বাংলাদেশ ২৬৮ রানে পিছিয়ে।মুশফিক+হৃদয়বাংলাদেশ ১ম ইনিংস: ৩১ ওভারে ৭০/৩
হৃদয় এবার জুটি বেঁধেছেন মুশফিকের সঙ্গে। এই জুটি থেকে এসেছে ১৯ রান। ১৯ রানে অপরাজিত হৃদয়। ১১ রানে অপরাজিত মুশফিক।
নাজমুলকে বোল্ড করলেন জোসেফবাংলাদেশ ১ম ইনিংস: ২২.৪ ওভারে ৫১/৩
এবার ফিরলেন নাজমুল। হৃদয়কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলেন নাজমুল। গড়েছিলেন ২৯ রানের জুটি। তবে শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। আউট হওয়ার আগে করেছেন ১৮ রান। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
দ্বিতীয় সেশন শেষেবাংলাদেশ ১ম ইনিংস: ১৭ ওভারে ৩৬/২
রোস্টন চেজ খুশিই হবে না। নতুন বলে বাংলাদেশকে বেশ চাপেই রেখেছেন শামার জোসেফ–জেইডেন সিলসরা। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রান ২ উইকেটে ৩৬। এরইমধ্যে আউট হয়েছেন নাঈম হাসান ও তানজিদ হাসান।
বাংলাদেশ এখনো পিছিয়ে ৩২০ রানে।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ১ম ইনিংস: ১৭ ওভারে ৩৬/২ (তানজিদ ১৬, নাজমুল ১১* নাঈম ৫, হৃদয় ৪*; সিলস ১/১৭, গ্রিভস ১/১, ওয়ারিক্যান ০/১০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৬.৪ ওভারে ৩৫৬ ।
এবার আউট তানজিদবাংলাদেশ ১ম ইনিংস: ৯ ওভারে ২২/২
গ্রিভসের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলেন তানজিদ। পয়েন্টে ডান দিকে শূন্যে লাফিয়ে দুই হাত বাড়িয়ে বলটি তালুবন্দি করেন অভিষিক্ত উইকহ্যাম। দারুণ ক্যাচ! তানজিদ ফিরেছেন ১৬ রানে।
নাঈম আউটবাংলাদেশ ১ম ইনিংস: ৪.২ ওভারে ১৩/১
পঞ্চম ওভারে সিলসের বলে স্লিপে ব্র্যান্ডন কিংকে ক্যাচ দিয়ে ফিরলেন ৫ রান করা নাঈম। সাদমানের চোটে ওপেনিংয়ে নেমেছিলেন এই বোলিং অলরাউন্ডার। খুব বেশিক্ষণ টিকতে পারলেন না।
তিনে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন।
প্রথমবার ওপেনিংয়ে নাঈম হাসানপ্রথম শ্রেণির ক্রিকেটেও কোনোদিন ওপেন করেননি নাঈম হাসান। তবে সাদমানের চোটে সিলেট টেস্টে ওপেনিংয়ে নামতে হলো এই স্পিন বোলিং অলরাউন্ডারকে। সঙ্গী তানজিদ হাসান।
নাঈম আগের টেস্টেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।
ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ উইকেট জুটিটাও বাংলাদেশকে ভুগিয়েছে। জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটি থেকে এসেছে ৩৩ রান। এই জুটি ভেঙেছেন মিরাজ, এই ইনিংসে তিনি নিয়েছেন ২ উইকেট। তাইজুল ইসলাম ও নাঈম হাসান কোনো উইকেটই পাননি।
বল হাতে নিজের সেরাটা দিয়েছেন হাসান। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ৬ উইকেট। তাসকিন নিয়েছেন ২ উইকেট। আজ একেবারেই ক্লান্ত লেগেছে তাসকিনকে। দ্বিতীয় নতুন বল পাওয়ার পরও নিজের সেরাটা দিতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন আমির জাঙ্গু। ফিফটি করেছেন কেভিন উইকহ্যাম ও জাস্টিন গ্রিভস।
সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ৩৫৬ (জাঙ্গু ১৩৩, উইকহ্যাম ৬১, গ্রিভস ৫১, বিশপ ২৩, জোসেফ ১৬*, ওয়ারিক্যান ২৭*, সিলস ১৫; হাসান ৬/৯০, তাসকিন ২/৯০, মিরাজ ২/৮২, তাইজুল ০/৫৪, নাঈম ০/৩৭)।হাসানের কীর্তিটেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে স্টাম্পিংয়ে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। আর নাথান লায়নের পর দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন দেশে প্রথম পাঁচটি ফাইফার পেয়েছেন তিনি।হাসানের ৬ নম্বরওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৬ ওভারে ৩২৪/৯
শামার জোসেফের স্টাম্প ছিটকে দিলেন হাসান। ১২৮ কিমি গতির লেংথ বলটি পিচে পড়ে ভেতরে ঢুকে আসে। সেশনের প্রথম বলেই তাড়াহুড়ো করে লেগ সাইডে সরে বলটি ঠেকাতে যান জোসেফ। কিন্তু দেরি করে ফেলেন। বল সরাসরি মিডল ও লেগ স্টাম্পে আঘাত করে, দুই স্টাম্প ছিটকে যায়। এটি হাসানের ষষ্ঠ উইকেট।
অ্যাঙ্কেল মচকে গেছে সাদমানেরবাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, ‘সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যানিং করতে পাঠাব।’
২৫ ওভারে ৮৭/৪দ্বিতীয় দিনের প্রথম সেশনে রানও হয়েছে, উইকেটও পড়েছে। বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ করেছে ৮৭ রান। সব মিলিয়ে ৮ উইকেটে ৩২২ রান নিয়ে লাঞ্চে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
এই সেশনে ৩ উইকেট নিয়েছেন হাসান। সব মিলিয়ে হাসানের উইকেট ৫টি। টেস্টে এটি তাঁর পঞ্চম ফাইফার, যা বাংলাদেশের কোনো পেসারের সর্বোচ্চ।
মিরাজ নিয়েছেন একটি। মিরাজ আরও একটি উইকেট পেতে পারতেন। লাঞ্চের আগে শেষ বলে শামার জোসেফকে এলবিডব্লিউ করেন মিরাজ। তবে রিভিউ নিয়ে বেঁচে যান জোসেফ। তাঁর সঙ্গী এখন জোমেল ওয়ারিক্যান।
সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৫ ওভারে ৩২২/৮ (জাঙ্গু ১৩৩, উইকহ্যাম ৬১, গ্রিভস ৫১, বিশপ ২৩, জোসেফ ১৬*, ওয়ারিক্যান ৯*; হাসান ৫/৮৬, তাসকিন ২/৮৩, মিরাজ ১/৬৯, তাইজুল ০/৪৫, নাঈম ০/৩৭)।
গ্রিভসকে ফেরালেন মিরাজওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯১ ওভারে ৩০১/৮
অবশেষে উইকেট পেলেন স্পিনাররা। জাস্টিন গ্রিভসকে আউট করলেন মিরাজ। তাঁর হাওয়ায় ভাসানো বলে লাইন মিস করেছেন গ্রিভস। বল খুব বেশি টার্ন না করেই সরাসরি অফ স্টাম্প উড়িয়ে দেয়, ৫১ রানে থামে গ্রিভসের ইনিংস।
আবারও ৫ উইকেট হাসানেরআফগানিস্তানের বিপক্ষে গত অক্টোবরে ৫ উইকেট পেয়েছিলেন। এবার পেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে হাসানের উইকেটগুলাে হলো—কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপ। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন হাসান। দেশের মাটিতে এটাই প্রথম।
গ্রিভসের ফিফটিওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৮ ওভারে ২৯৭/৬
ফিফটি পেলেন গ্রিভস। টেস্টে এটি তাঁর তৃতীয় ফিফটি। চলতি বছরে এটি তাঁর তৃতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংস।
বিশপ বেঁচে গেলেনওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৬ ওভারে ২৮২/৬
হাসান নিজেই ক্যাচ ছাড়লেন। অফ স্টাম্পের লাইনে ফুল লেংথের বল পেয়ে বিশপ ড্রাইভ করেন। বলটি হাসান মাহমুদের ডান দিকে চলে যায়। তিনি দুই হাত বাড়িয়ে বলটি ধরতেও পেরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি।
হাসান ম্যাজিকনতুন বলে জাদু দেখালেন হাসান মাহমুদ।
দ্বিতীয় নতুন বলে নিজের প্রথম ওভারেই নিলেন দুই উইকেট। হ্যাটট্রিকও হতে পারত! টানা তিন বলে তিনটি উইকেটই পেয়েছিলেন। তবে রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল করেন। বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করে।
এর আগের দুই বলে অবশ্য রিভিউ নেওয়ার প্রশ্নই ছিল না।
সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে হাসান করেছেন বোল্ড। অধিনায়ক রোস্টন চেজ উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। দুটোই ছিল অসাধারণ ডেলিভারি।
এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন হাসান।
চোটে পড়লেন সাদমানওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৫৯/৪
বাউন্ডারি থামাতে গিয়ে চোটে পড়লেন সাদমান ইসলাম। তাঁর বাঁ পায়ের গোড়ালি মাঠের ঘাসে আটকে যায় এবং মচকে যায়। মাঠেই তিনি যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। চিকিৎসাসেবা দেওয়ার সময়ও তাঁকে দুই হাত দিয়ে মুখ ঢেকে ব্যথায় কাতরাতে দেখা যায়। শেষ পর্যন্ত সাদমানকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
দ্বিতীয় দিনের খেলা শুরুওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭২ ওভারে ২৪১/৪
এখন পর্যন্ত খেলা হয়েছে দুই ওভার। রান হয়েছে ৬। শুরুটা করেছেন হাসান মাহমুদ, সঙ্গী মেহেদী হাসান মিরাজ। আর ৮ ওভার পর নতুন বল পাবে বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষসিলেট টেস্টেও একই গল্প। আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হলো প্রথম দিনের খেলা। এদিন খেলা হয়েছে ৭০ ওভার। তাতে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৩৫ রান।
অথচ দলটির শুরুটা ভালো হয়নি। প্রথম ২৭ রানেই হারিয়েছিল ৩ উইকেট। তবে এরপরের গল্পটা শুধুই তাদের ব্যাটসম্যানদের। সেঞ্চুরি পেয়েছেন আমির জাঙ্গু। তিনি অপরাজিত ১১১ রানে। ফিফটি পেয়েছেন কেভিন উইকহ্যাম, ৬১ রানে আউট হয়েছেন তিনি। কাল জাঙ্গুর সঙ্গে ব্যাটিং শুরু করবেন জাস্টিন গ্রিভস। তিনি অপরাজিত ৩৫ রানে।
বাংলাদেশের হয়ে ৪টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দুজনেই ২টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪ (জাঙ্গু ১১১*, উইকহ্যাম ৬১, গ্রিভস ৩৫*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৬১, হাসান ২/৫৮)।আবার খেলা বন্ধওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪
আবার আলোকস্বল্পতায় খেলা বন্ধ। আমির জাঙ্গু ১১১ রানে অপরাজিত, জাস্টিন গ্রিভস ৩৫ রানে অপরাজিত।
গ্রিভস+জাঙ্গুসিলেটে খেলা আবার শুরু হয়েছে।
জাস্টিন গ্রিভস ও আমির জাঙ্গুর জুটি থেকেও এসেছে এখন পর্যন্ত ৭৭ রান।
কী হচ্ছে সিলেটেহুট করেই অন্ধকার নেমে এসেছে। জ্বলে উঠেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইটও। এর মধ্যেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে কথা বলতে দেখা যায় আম্পায়ারদের। কিছুক্ষণ পর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।
জাঙ্গুর দ্বিতীয় সেঞ্চুরিওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৫ ওভারে ২১৬/৪।
টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন আমির জাঙ্গু। বাঁহাতি এই ব্যাটসম্যান তিন অঙ্কের ঘরে গেছেন দারুণ এক ইনসাইড আউট শটে। তাঁর সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ।
সেঞ্চুরির পথে জাঙ্গুওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬০ ওভারে ২০৪/৪।
চা বিরতি শেষে তৃতীয় সেশনে ৫ ওভারের খেলা হয়েছে। ৯৪ রানে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন আমির জাঙ্গু। গ্রিভস ২২ রানে অপরাজিত।
দ্বিতীয় সেশন শেষেদ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট। ওয়েস্ট ইন্ডিজ করেছে ৯৪ রান। সেই হিসাবে এটাকে ওয়েস্ট ইন্ডিজেরই সেশন বলতে হবে। এই সেশনে বাংলাদেশের হয়ে একটি উইকেট নিয়েছেন হাসান। আউট করেছেন কেভিন উইকহ্যামকে।
সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৫ ওভারে ১৮০/৪ (জাঙ্গু ৭৬*, উইকহ্যাম ৬১, গ্রিভস ১৬*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৫২, হাসান ২/৫৮, মিরাজ ০/২৬, তাইজুল ০/২৬, নাঈম ০/১৭)।উইকহ্যামকে ফেরালেন হাসানওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৬৬/৪
কেভিন উইকহ্যামকে বোল্ড করলেন হাসান মাহমুদ। হাসানের লেংথ বল খেলার পথে উইকহ্যামের সামনের পা একটুও এগোয়নি। আগের ওভারে একের পর এক শর্ট বল খেলার প্রভাবটাই কি পড়ল? হতে পারে।
৬১ রানে ফিরেছেন উইকহ্যাম। জাঙ্গুর সঙ্গে ভেঙেছে ১৩১ রানের জুটি।
সুযোগ এসেছিল ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৫১/৩
ক্যাচ ছাড়লেন হাসান মাহমুদ। তাঁর করা শর্ট বলে পুল করতে গিয়েছিলেন জাঙ্গু। কিন্তু টাইমিং করতে পারেননি। ব্যাটের একেবারে নিচের অংশে লেগে বল যায় বোলার হাসানেরই কাছে। নিচু হয়ে দুই হাত বাড়িয়ে ক্যাচটি নেওয়ার চেষ্টা করেছিলেন হাসান, কিন্তু বল জমাতে পারেননি।
অভিষেকে ফিফটিওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৪২/৩
কেভিন উইকহ্যামের শুরুটা হলো দুর্দান্ত। টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন এই ব্যাটসম্যান। সেটাও এল চাপের মুখে।
শতরানের জুটিওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১ ওভারে ১২৯/৩
কী দারুণ শুরুই করেছিল বাংলাদেশ! ২৭ রানে তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট। তবে সেই শুরুটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উল্টো চাপের মুখে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েছেন জাঙ্গু ও উইকহ্যাম।
আমির জাঙ্গুর ফিফটিচাপের মুখে ফিফটি পেলেন জাঙ্গু। টেস্টে এটি তাঁর দ্বিতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংস। ৬ টেস্টের ক্যারিয়ারে এর আগে একবারই ৫০ ছাড়িয়েছিলেন এই বাঁহাতি, সেই ইনিংসে করেছিলেন ২৩৩ রান।
ওয়েস্ট ইন্ডিজের রান ১০০ ছাড়ালওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩০ ওভারে ১০১/৩
আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের জুটি বাংলাদেশকে ভোগাচ্ছে। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৭৪ রান। দুজনেই খেলছেন সাবলীলভাবে। জাঙ্গু ৪১, উইকহ্যাম ৩৩ রানে অপরাজিত।
প্রথম সেশন শেষে...প্রথম সেশনের শেষটা ভালোই করল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট হারানো দলটি লাঞ্চে গেছে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে।
আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে ৫৯ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাসকিন, হাসান নিয়েছেন এক উইকেট।
তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ মিলে ১০ ওভার বোলিং করেছেন, উইকেট পাননি।
সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৬ ওভারে ৮৬/৩ (জাঙ্গু ৩২*, উইকহ্যাম ২৭*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৩৬, হাসান ১/৩৩, মিরাজ ০/১৩, তাইজুল ০/৩)।
ক্লান্ত দুই পেসার, এরপর কীওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬ ওভারে ৬০/৩
সকালের সেশনের এক ঘণ্টা পেরিয়ে গেছে। প্রায় পুরোটা সময়ই বল করেছেন দুই পেসার। সিলেটের মেঘলা আবহাওয়ায় পেসারদের বলে দেখা গেছে বাউন্স ও মুভমেন্ট। তাতে এসেছে তিনটি উইকেটও।
তবে পেসারদের ওপর ক্লান্তির ছাপও স্পষ্ট। প্রায় প্রতি ওভারেই তোয়ালে হাতে তাসকিনের জন্য অপেক্ষায় ছিলেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও শরীফুল ইসলাম। ৭ ওভারের স্পেলের শেষ দিকে এসে বেশ ক্লান্তই মনে হয়েছে দুই উইকেট নেওয়া তাসকিনকে। তাঁর প্রান্ত থেকে দুই ওভার বিরতি দিয়ে এখন আক্রমণে আনা হয়েছে হাসান মাহমুদকে।
কে এই কেভিন উইকহ্যামআজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া কেভিন উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্মার।
গত এপ্রিল–মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় ৩৯৩ রান করেন। ৭৮.৬০ গড় নিয়ে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো রেকর্ড উইকহ্যামের। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তাঁর গড় ৪০.৮৮।
উইকেট নম্বর তিনওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ২৮/৩
দলে ফিরেই ইমপ্যাক্ট তৈরি করেছেন তাসকিন। এরইমধ্যে নিয়েছেন দ্বিতীয় উইকেট।এবার তাঁর শিকার জশুয়া ডি সিলভা। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তাসকিন।
নিয়ন্ত্রিত লাইন-লেংথে ধারাবাহিকভাবে বল করে যাচ্ছেন তাসকিন। শেষ পর্যন্ত সেই চাপেরই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
১২ রান করেছেন সিলভা।
হাসান ম্যাজিকওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭ ওভারে ২১/২
দুই বল আগেও একই লেংথের একটি বল ছেড়েছেন। সেবার বেঁচে গেছেন। এবারের গল্প ভিন্ন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে বলটি করেছিলেন হাসান মাহমুদ। পিচে পড়ে চমৎকারভাবে ভেতরে ঢোকে বলটি। হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।
তাসকিনের প্রথম আঘাতওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১
ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।
শুরুতেই সুযোগ নষ্টওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০
টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। সাদমান ক্যাচটা নিতে পারেননি।
সিলেটেও একই কম্বিনেশনতিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না।
সিলেটে শীতের আমেজসিলেটে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। তবে থেমে নেই ক্রিকেটারদের প্রস্তুতি। টসের পরপরই স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেনকে।
বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ
টসসিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
স্বাগতমসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেনের দল।
সূত্র: প্রথম আলো
-
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি
-
বিয়ে নয়, বিয়ের ছবি তোলা দরকার
-
ময়মনসিংহ শহরে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা
-
অমূল্য প্রত্নসম্পদটি ধ্বংস হতে দেওয়া যাবে না
-
যে বাংলাদেশে মানুষকে মানুষ হিসেবে দেখা হবে
-
সিলেট টেস্ট: হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরির পর দায়িত্ব এখন বোলারদের
-
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন
-
উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে
-
টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার
-
রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে
-
সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতার অসংগতি দূর করতে উদ্যোগ, ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন
-
নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম
-
আবার সুযোগ পেলে কোথায়, কী নিয়ে পড়তাম
-
বিদেশ সফরে প্রেম ও বিয়ের প্রস্তাব: গাভাস্কার পড়েছিলেন অদ্ভুত পরিস্থিতিতে
-
ক্ষতিকর ‘র্যাবিট হোল’ প্রভাব নিয়ে টিকটকের বিরুদ্ধে ইইউর অভিযোগ