প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন
ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ফলে হাড় ও দাঁত শক্ত রাখতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।
ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সহজ এবং প্রধান উৎস হলো সূর্যের আলো। সূর্যের অতিবেগুনি বি (UV-B) রশ্মি ত্বকে পড়লে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারে। সাধারণভাবে প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট রোদে থাকলেই বেশীরভাগ মানুষের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয়ে যায়। তবে আবহাওয়া, গায়ের রঙ, পোশাকের রংয়ের ওপরও এগুলো নির্ভর করে। এ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা রোদে থাকাও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
খাবার থেকেও কিছু ভিটামিন ডি পাওয়া যায়। যদিও খুব বেশি খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি থাকে না। তেলযুক্ত মাছ যেমন স্যামন, ম্যাকারেল বা সার্ডিনে ভিটামিন ডি থাকে। এছাড়া ডিমের কুসুম, গরুর লিভার এবং কিছু মাশরুমেও এই ভিটামিন পাওয়া যায়। অনেক দেশে দুধ বা কিছু পানীয়তে আলাদা করে ভিটামিন ডি যোগ করা হয়, যাতে মানুষ সহজে এই পুষ্টি পেতে পারে।
.সূর্যালোকে কি ভিটামিন ডি থাকে.প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট রোদে থাকলেই বেশীরভাগ মানুষের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয়ে যায়। তবে আবহাওয়া, গায়ের রঙ, পোশাকের রংয়ের ওপরও এগুলো নির্ভর করে।.সূর্যের আলো বা খাবার থেকে যদি পর্যাপ্ত ভিটামিন ডি না পাওয়া যায়, তাহলে সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ করে শীতপ্রধান দেশগুলোতে, যেখানে বছরের অনেক সময় সূর্যের আলো কম থাকে, সেখানে অনেক মানুষকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থায় সাধারণত নারীদের এই সাপ্লিমেন্টের প্রয়োজন হয়।
কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন শরীরে কতটুকু ডিটামিন ডি প্রয়োজন? প্রতিদিন শরীর সুস্থ রাখতে নির্দিষ্ট পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন। বিভিন্ন স্বাস্থ্যসংস্থার মতে, প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ১০ মাইক্রোগ্রাম ভিটামিন ডি প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে শিশু, কিশোর-কিশোরী এবং বয়স্কদের ক্ষেত্রেও প্রায় একই মাত্রা প্রয়োজন বলে জানায়।
লেখক: সাংবাদিকসূত্র: সায়েন্স ফোকাস.ভিটামিন ডি এবং জিনরহস্য
সূত্র: প্রথম আলো
-
প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১ শতাংশের বেশি
-
প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন
-
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী
-
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০
-
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
-
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারার এপিক লুক
-
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি
-
বিয়ে নয়, বিয়ের ছবি তোলা দরকার
-
ময়মনসিংহ শহরে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা
-
অমূল্য প্রত্নসম্পদটি ধ্বংস হতে দেওয়া যাবে না
-
যে বাংলাদেশে মানুষকে মানুষ হিসেবে দেখা হবে
-
সিলেট টেস্ট: হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরির পর দায়িত্ব এখন বোলারদের
-
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন
-
উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে
-
টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার