ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ এখন মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। মন্ত্রী আরও বলেন, ‘ডায়াবেটিস একটা নীরব ঘাতক রোগ এখন আর না। বেশির ভাগ মানুষের এখন ডায়াবেটিস।’
দেশে ডায়াবেটিসের ব্যাপকতা তুলে ধরে এভাবেই উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী । আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ বৈঠকের আয়োজন করে। প্রচার সহযোগী প্রথম আলো।
.ডায়াবেটিসের জটিলতা তুলে ধরে মন্ত্রী বলেন, এ রোগে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে যেকোনো সময় স্ট্রোক হতে পারে। এসব জটিলতায় অনেক রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকেরা তাঁকেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন।
তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি মানুষের উদ্দেশে বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে চললে এবং ব্যক্তিগতভাবে সচেতন হলে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। জটিলতা গুরুতর পর্যায়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
.গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি একটি এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় বলে তিনি প্রথমবারের মতো শুনেছেন। এ উদ্যোগে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।
অসংক্রামক নানা রোগ যেমন নারীদের স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার, অন্ত্রের ক্যানসার, নাক-কান-গলার ক্যানসার ও মস্তিষ্কের ক্যানসারের কথা বলেন মন্ত্রী। তাঁর ভাষ্য, অনেক রোগী গুরুতর অবস্থায় চিকিৎসা নিতে আসছেন। তাঁদের অনেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। এসব রোগ মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
সূত্র: প্রথম আলো
-
ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী
-
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী
-
সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে
-
ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
-
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
-
ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল
-
রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’
-
আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগাল–হুমকি, পরীমনিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ
-
বাংলাদেশ শিপিং করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ, পদ ৩৯
-
প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১ শতাংশের বেশি
-
প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন
-
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী
-
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০
-
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
-
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারার এপিক লুক