ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা।’
ট্রাম্প বলেন, তিনি ডানা হোয়াইটকে ছয়জন ইউএফসি যোদ্ধার নাম উল্লেখ করে তাঁদের সহকারী হিসেবে সঙ্গে নিতে বলেছেন। পোস্টে ওই ছয় যোদ্ধার ছবিও প্রকাশ করেন তিনি।
ট্রাম্প আরও লেখেন, ‘“উন্মাদ” বামপন্থীদের হাত থেকে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্য রকম প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন!’
ট্রাম্পের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে উপযুক্ত কাউকে নিয়োগ দিতে বেশ বেগ পেতে হচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দলটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।হোয়াইট হাউসের এক কর্মকর্তা অবশ্য বলেছেন, ট্রাম্প মজা করেই এ প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের বিদায়ের পর নতুন কাউকে খুঁজছেন ট্রাম্প। এর মধ্যে কেটি জাকারাইয়াকে এ পদে নিয়োগ দেওয়া হলেও মাত্র পাঁচ দিনের মাথায় তিনি চাকরি হারান।
ট্রাম্পের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে উপযুক্ত কাউকে নিয়োগ দিতে বেশ বেগ পেতে হচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দলটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
গতকাল হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউংও ট্রাম্পের পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তিনি লেখেন, ‘অবশ্যই! করে ফেলুন, ডানা হোয়াইট!’
এ বিষয়ে জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান ডানা হোয়াইট। শুধু বলেন, সোমবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর।
এর আগে একবার সংবাদ সম্মেলন ভালোভাবে সামলাতে না পারায় কেটি জাকারাইয়াকে বরখাস্ত করেন ট্রাম্প। প্রেস সেক্রেটারি হিসেবে তাঁর পাঁচ দিনের দায়িত্ব পালন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পদে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনের ঘটনা।
অন্যদিকে প্রায় দেড় বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনের পর গত আগস্টে পদ ছাড়েন ক্যারোলাইন লেভিট। সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন। চলতি মাসে তিনি ফক্স নিউজে যোগ দিয়েছেন।
ডানা হোয়াইট বহু বছর ধরে ট্রাম্পের ঘনিষ্ঠদের একজন। রিপাবলিকান পার্টির সর্বশেষ তিনটি জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছেন তিনি। ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউএফসি প্রধান।
চলতি বছরের শুরুর দিকে ডানা হোয়াইটের ভূমিকা নিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আমাকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাঁদের সম্পর্কে আগে কখনো শুনিনি। তরুণ সব ছেলে। আমি দেখলাম, ২০ বছর বয়সী ছেলেরা আমার সাক্ষাৎকার নিচ্ছে। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, এসব মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো কীভাবে? তারা হলো ইনফ্লুয়েন্সার।’
সূত্র: প্রথম আলো
-
ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী
-
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী
-
সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে
-
ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
-
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
-
ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল
-
রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’
-
আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগাল–হুমকি, পরীমনিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ
-
বাংলাদেশ শিপিং করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ, পদ ৩৯
-
প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১ শতাংশের বেশি
-
প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন
-
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী
-
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০
-
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
-
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারার এপিক লুক