সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

হুতিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
৯৬ Shares
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে। ইরান–সমর্থিত গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে। ইরান–সমর্থিত গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিরুদ্ধে হামলা বাড়িয়ে দেওয়ার মধ্যে আজ রোববার ফক্স নিউজ এ খবর জানিয়েছে। ট্রাম্পের বরাতে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট বলেন, ওয়াশিংটন ‘হুতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে।’ এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, হুতিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা করা থেকে বিরত রয়েছে।১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুতিরা আমাদের ফোন করে জানিয়েছে, তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।’ফক্স নিউজে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব অব্যাহতভাবে চাপের মুখে রয়েছে। গতকাল শনিবার সৌদির রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা।এদিকে ঝটিকা হামলা চালিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি–সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকেও বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে হুতিরা।ফক্স নিউজ জানিয়েছে, ইরান নিয়ে ট্রাম্প এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। প্রায় সাত মাস পূর্ণ হতে চলা এ যুদ্ধ শেষ করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।ইয়িংস্ট জানান, ট্রাম্প তাঁকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ইরানিদের ‘ভালো আচরণ করাই মঙ্গলজনক’। তা ছাড়া ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কি না, তা নিয়েও ভাবছেন ট্রাম্প।

বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।

সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।