রেলস্টেশনে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের
রেলস্টেশনের প্ল্যাটফর্মে কিছু যুবককে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যাচ্ছে, ২০ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ‘সিলেট-হবিগঞ্জ রেলস্টেশনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অংশবিশেষ’। একই ভিডিও ব্যবহার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা মন্তব্য করা হয়েছে।ছড়িয়ে পড়া ভিডিও পোস্টের মন্তব্যের ঘরগুলোতে দেখা যায়, ভিডিওটির ঘটনা সত্য ভেবে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। প্রথম লিংক, দ্বিতীয় লিংকতবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো রাজনৈতিক দলের অস্ত্রের মহড়া বা চাঁদাবাজির ঘটনার নয়। এটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে তৈরি একটি কনটেন্টের শুটিংয়ের দৃশ্য।মূল ভিডিওতে মিলল ‘শুটিং ভিডিও’র উল্লেখভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে SK Shahin নামের একটি ফেসবুক প্রোফাইল পাওয়া যায়। প্রোফাইলটি একজন কনটেন্ট ক্রিয়েটরের। সেখানে আলোচিত ভিডিওগুলো প্রকাশ করা হয়েছিল এবং ক্যাপশনে স্পষ্টভাবে এটিকে ‘শুটিং ভিডিও’ হিসেবে উল্লেখ করা হয়।প্রথম লিংক, দ্বিতীয় লিংকপ্রোফাইলটির অন্যান্য কনটেন্ট পর্যালোচনা করেও দেখা যায়, একই যুবকদের অভিনীত বিভিন্ন ভিডিও সেখানে প্রকাশ করা হয়েছে। আলোচিত ভিডিওর পেছন থেকেও একজনের নির্দেশনা দেওয়ার শব্দ শোনা যায়।প্রথম লিংক, দ্বিতীয় লিংকঅর্থাৎ ভিডিওটির মূল প্রেক্ষাপট ছিল অভিনয় ও কনটেন্ট তৈরির শুটিং। পরে একই ভিডিও ভিন্ন ক্যাপশনে রাজনৈতিক দলের অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির দৃশ্য হিসেবে প্রচার করা হয়।পুলিশের বক্তব্যেও মিলল শুটিংয়ের তথ্য ভিডিওটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পর কামারখন্দ থানা পুলিশ বিষয়টি নিয়ে কথা বলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, কামারখন্দ রেলস্টেশনে অস্ত্রের মহড়া হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। ভাইরাল ভিডিওটি মূলত কনটেন্ট তৈরির জন্য করা শুটিংয়ের অংশ।লিংক: এখানেপুলিশ আরও জানায়, ভিডিওতে যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে, সেগুলো কাঠের তৈরি। কনটেন্ট নির্মাতাদের এমন ভিডিও তৈরি না করতে সতর্ক করা হয়েছে, কারণ এ ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।‘গুজবের অবসান’ জানিয়ে শাহিনের বক্তব্য একই ভিডিওতে এস কে শাহীন নামে পরিচয় দেওয়া ব্যক্তিকে বিষয়টি ব্যাখ্যা করতে দেখা যায়। তিনি জানান, জামতৈল বাজারে একটি শুটিং করেছিলেন এবং অস্ত্রের মহড়ার দৃশ্যটি ছিল সেই শুটিংয়েরই অংশ। বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি ছড়িয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দাবি করা হয়েছে, যা সত্য নয়।লিংক: এখানেতিনি আরও বলেন, ভিডিওটি এভাবে ভাইরাল হবে তা তিনি বুঝতে পারেননি এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করবেন না।
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
Cyclone Alert: পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নিম্নচাপ আরও শক্তিশালী, কাল থেকেই বাড়বে - ABP Ananda
-
টাঙ্গাইল শাড়ির বৈশিষ্ট্যগুলো জানেন কি
-
চামড়ার গল্পে নতুন বাজারের খোঁজ
-
যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছে
-
ভয়ংকর ভিলেনের মুখোমুখি রিচার, শেষ রক্ষা হলো কি
-
বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার
-
রেলস্টেশনে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের
-
করোনার টিকার ভুয়া সনদ নিয়ে দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক
-
‘চালকেরা ভাড়া বাড়িয়ে সামলাবেন, আমরা কী করব’
-
পাবনায় শিক্ষার্থী–অভিভাবকদের প্রশ্ন, কলেজের কোটি টাকা গেল কই
-
Gautam Gambhir: অমিত শাহর সঙ্গে বৈঠক গম্ভীরের, এশিয়ান গেমসের আগে জার্সি সমস্যা মিটল শ্রেয়সদের - ABP Ananda
-
ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বড় বোনের মৃত্যু
-
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে
-
Milan Pradhan: ভার্চুয়াল শুনানি শেষে উপনির্বাচনের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে মিলন প্রধান, প্রতিবাদে পথে কংগ্রেস - News18 Bengali
-
ইসলামে সন্তানকে শাসন করার সীমা কতটুকু