‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে অনেক দর্শকের মুঠোফোন খোয়া গেছে। গতকাল শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি পাড়ে এ ঘটনা ঘটে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।
গোলাম রতনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়। তিনি ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে।
.স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র শুটিং দেখতে সকাল থেকে দর্শকেরা আসতে শুরু করেন। দিনভর ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে নান্দাইল দীঘি কলেজের প্রবেশ ফটকে দর্শকদের উপচে পড়া ভিড় হয়। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্রের সদস্যরা দর্শকদের পকেট ও ব্যাগ থেকে মুঠোফোন চুরি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
.ইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে কতটি মুঠোফোন চুরি হয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে।সাইদুল আলম, ওসি, কালাই থানা
.অনুষ্ঠান শেষে মুঠোফোন হারানো ১০ জন দর্শকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁদের একজন দিনাজপুরের বিরামপুর উপজেলার সরোয়ার জাহান বলেন, ‘সন্ধ্যার দিকে লাইনে দাঁড়িয়ে ফটক দিয়ে ঢোকার পর দেখি, পকেটে আমার মোবাইল নেই।’
.অনুষ্ঠানের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় আড়াই শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক ও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এত নিরাপত্তার মধ্যেও মুঠোফোন চুরির অভিযোগ পাওয়া গেল।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে কতটি মুঠোফোন চুরি হয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। মুঠোফোন চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তাঁর কাছে কোনো মুঠোফোন পাওয়া যায়নি।
সূত্র: প্রথম আলো
-
‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
-
‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ
-
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেন
-
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
-
এনএপিডির মহাপরিচালক নিয়ম মানেন না, বেশি ক্লাস নেন নিজে, ভাতার ভাগও দেন না
-
২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী
-
স্বাধীনতার স্বরূপ: ফিতরাতি বাস্তুতন্ত্রে এখতিয়ার, সীমা ও আত্মনিয়ন্ত্রণ
-
ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী
-
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী
-
সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে
-
ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
-
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
-
ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল
-
রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’
-
আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগাল–হুমকি, পরীমনিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ