চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মামলায় রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দিয়েছেন আদালত।
আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
.দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মো. এনামুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
.অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে গোলাম কিবরীয়া নিজে আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তনের অভিযোগ ওঠে। দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। অন্যদিকে নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরের হিসাবে সরোয়ার হোসেন এগিয়ে যান। পরে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।
.এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।
সূত্র: প্রথম আলো
-
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
-
চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড
-
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
-
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০
-
সাজেদা ফাউন্ডেশনের বার্ষিক সভায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা
-
শিশুদের রক্তনালির বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়
-
ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের
-
নড়াইলের বেন্দারচরে ৬০টির বেশি ঘর ও দোকানে ভাঙচুর–আগুনের ক্ষতচিহ্ন, পুলিশের টহলেও কাটেনি আতঙ্ক
-
চার কিশোরের তোলা ছবির প্রদর্শনী, বিক্রির অর্থের একটি অংশ যাবে প্রতিবন্ধীদের সহায়তায়
-
ইউটিউব দেখে, চ্যাটজিপিটির সহায়তায় ঘরেই মেশিনে ইয়াবা তৈরি করছিলেন যুবক
-
হাম উপসর্গ নিয়ে বাংলাদেশে আরও নয় শিশুর মৃত্যু
-
শান্তির ঠিকানা
-
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডায়নিং
-
নাশকতা থামেনি, রাতেও দুই জেলায় বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
-
কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা