রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম
৩০৭ Shares
সিনিয়র স্টাফ নার্স পদের প্রাথমিক পরীক্ষায় ৭ হাজার ১৫০ জন উত্তীর্ণ হয়েছেন, পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড) পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে বিপুলসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য কী কীপদের নাম: সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড)

নির্বাচিত মোট প্রার্থী: ৭,১৫০ জন

পরীক্ষার ধরন: বাছাই পরীক্ষা (এমসিকিউ টাইপ)

পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা (লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে)

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

*ফলাফল দেখুন এখানেhttps://bpsc.gov.bd/pages/psc-exams/স্বাস্থ্য-সেবা-বিভাগের-অধীন-নার্সিং-ও-মিডওয়াইফারি-অধিদপ্তরের-সিনিয়র-স্টাফ-নার্স-১০ম-গ্রেড-পদে-বাছাই-mcq-type-পরীক্ষার-ফলাফল-37q6vv-6b02ca671fa7480db953a417

সূত্র: প্রথম আলো