চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্কের ব্যবহারসীমা নির্দিষ্ট করছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা
চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্ক সুবিধা ব্যবহারের সীমা একীভূত করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এ উদ্যোগের আওতায় সুবিধা দুটিতে বর্তমানের মতো আলাদা ব্যবহার সীমা থাকবে না। উভয় সুবিধা ব্যবহারের জন্য একটি অভিন্ন সীমা নির্ধারণ করা হবে। এর ফলে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অনেকেরই চ্যাটজিপিটি চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে। আর তাই বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক চ্যাটজিপিটি ব্যবহারকারী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের পণ্য বিভাগের প্রধান থিবো ‘টিবো’ সোশিও জানান, প্রাথমিকভাবে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। এর আগে ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের এ পরিবর্তনের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন ব্যবস্থায় অধিকাংশ গ্রাহকের ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হওয়ার আশঙ্কা নেই। তবে যাঁরা নিয়মিত ও ব্যাপকভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাঁদের একটি ছোট অংশের ক্ষেত্রে নির্ধারিত সীমা আগেভাগেই শেষ হয়ে যেতে পারে।
চ্যাট ও ওয়ার্কের ব্যবহারের সীমা এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ওপেনএআইয়ের কমিউনিটি ফোরামে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। তাঁদের আশঙ্কা, নতুন ব্যবস্থায় উন্নত রিজনিং মডেল ব্যবহারের সুযোগ কমে যাবে। অথচ সাবস্ক্রিপশন ফি আগের মতোই দিতে হবে। ফলে একই খরচে আগের তুলনায় কমবার উন্নত মডেল ব্যবহারের সুযোগ পাবেন তাঁরা।
ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক দুই সুবিধার ব্যবহার একটি অভিন্ন হিসাবের আওতায় আসবে। তবে ইনস্ট্যান্ট মডেলে কথোপকথনের ক্ষেত্রে কোনো ব্যবহারের সীমা থাকবে না। গ্রাহকেরা যাতে সাবস্ক্রিপশন পরিকল্পনার আওতায় আরও বেশি কাজ করতে পারেন, সে জন্য সেবার কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখবে ওপেনএআই।
ওপেনএআইয়ের সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে সীমিতসংখ্যক গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে আরও বেশি গ্রাহকের জন্য অভিন্ন ব্যবহারের সীমা চালু করা হবে।
সূত্র: প্রথম আলো
-
নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল
-
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
-
চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্কের ব্যবহারসীমা নির্দিষ্ট করছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা
-
বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম
-
জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে
-
পুলিশকে উপহাস করে ‘সন্ত্রাসীর’ ফেসবুক পোস্ট, বললেন দেশি অস্ত্র ব্যবহার করেন না
-
র্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস
-
সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন
-
বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং
-
টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড
-
সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব
-
কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল
-
চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য
-
গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
-
এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়