জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা'য় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা করে বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ. কামারুজ্জামান সোহেল, এড.নাছির আহম্মেদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ ও মহানগরী যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।
জ্বালানি তেলের বর্ধিত দাম অবিলম্বে কমিয়ে আনার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে দেশের জনগণকে সাথে নিয়ে এক দফা সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তরা আরো বলেন, বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর নতুন করে এই বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থ বিবেচনা না করে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে এর বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, “তেলের দাম কমিয়ে না আনলে এক দফা সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হবে।”
-
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা'য় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
-
ভাষা শেখার অ্যাপগুলো কি আসলেই কার্যকর
-
কাভার্ড ভ্যানের সঙ্গে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
-
হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট মৃত্যু ১,০৬৩
-
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, শুরু ২৭ সেপ্টেম্বর
-
বড় মা মিস প্রতিভা মুৎসুদ্দি
-
দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
-
ঘরেই বানান পিনাট বাটার, রেসিপি দেখুন
-
ইরান নতুন অস্ত্রে হামলার জবাব দেবে, যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে
-
Mithu Mukherjee Demise: ভেঙে গেল মৌচাক জুটি, মিঠু মুখোপাধ্যায় নেই বিশ্বাসই হচ্ছে না রঞ্জিত - ABP Ananda
-
মিয়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমস নারী ফুটবল থেকে বাংলাদেশের বিদায় - karatoa.com.bd
-
রিয়ালের ডার্বি হার, ইয়ামালের ইমোজি উদযাপন - দ্য ডেইলি স্টার বাংলা
-
একজন অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
-
বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই - kalerkantho.com