ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সরকারের অন্য কর্মকর্তাদের হত্যা করতে চক্রান্ত করায় যুক্তরাষ্ট্রের একটি আদালত পাকিস্তানের এক নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন।
মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি ইরানের সঙ্গে সম্পৃক্ত। মার্কিন বাহিনীর হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে তিনি এ চক্রান্ত করেন।
.নেতানিয়াহুকে থামাতে চান ট্রাম্প, সম্পর্ক যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেই.সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট। ব্রুকলিনের একটি আদালত জানান, ইরান–সংশ্লিষ্ট আসিফ প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা মার্কিন সরকারি কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করা চেষ্টা করেছিলেন।
বিদেশের মাটিতে ইরানের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে তাঁকে হত্যা করে মার্কিন বাহিনী। ইরানের কর্মকর্তারা বারবার সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছেন।
আসিফ আদালতকে জানিয়েছেন, তাঁর পরিবার তেহরানে থাকে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার ভাবনা থেকে তিনি বাধ্য হয়েই এ হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িয়েছেন। এটাও ভেবেছিলেন, কাউকে হত্যা করার আগেই ধরা পড়ে যাবেন।
নির্দিষ্ট কাউকে হত্যার নির্দেশ তাঁকে কখনোই দেওয়া হয়নি বলে আদালতে দাবি করেছেন আসিফ। তবে তিনি জানান, পরিকল্পনাটির সঙ্গে জড়িত ইরানের একজন যোগাযোগকারী সম্ভাব্য টার্গেট হিসেবে তিনজনের নাম উল্লেখ করেছিলেন।
.দেশের কোথাও শেখ পরিবারের নামফলক থাকতে পারবে না: অলি আহমদ.এই তিনজন হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।
তবে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ গতকাল জোর দিয়ে বলেন, এ হত্যার পরিকল্পনার মূল লক্ষ্যই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আদালত আসিফকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত সমন্বয়ের কাজে যুক্তরাষ্ট্রে আসা ইরানের এক এজেন্টকে তাঁর অপরাধের যথাযথ শাস্তি দেওয়া হয়েছে।’
.ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে, ধারণা এফবিআইয়ের.টড ব্ল্যাঞ্চ আরও বলেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হত্যার পরিকল্পনা বিচার বিভাগ সহ্য করবে না। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত আমরা থামব না।’
এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, আসিফের সঙ্গে ইরানের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল। আসিফের বিরুদ্ধে আনা হত্যার পরিকল্পনার অভিযোগকে তাঁরা ‘ইরানের শাসকগোষ্ঠীর চেনা কৌশলের অংশ’ বলেছিলেন।
২০২৪ সালের ১২ জুলাই আসিফকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার হন তিনি।
.ট্রাম্পকে বারবার কেন হত্যার চেষ্টা করা হচ্ছে
সূত্র: প্রথম আলো
-
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন
-
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে
-
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
-
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
-
বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতি
-
ভারত ও পাকিস্তানের দূষিত বায়ু, ভুগছে বাংলাদেশ
-
নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা
-
লন্ডনে সহিংসতার নিন্দায় বাংলাদেশ সরকার, দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান
-
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই আমাদের সাফল্য
-
গিভ অ্যান্ড টেক
-
পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ
-
শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’
-
ব্যক্তিগতভাবে পছন্দ নয়
-
চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী
-
এমন কোনো অঙ্গ আছে, যা ছাড়াও মানুষ বাঁচতে পারে