তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল, তবে অসৌজন্যের ইঙ্গিত ছিল না: এড মিলিব্যান্ডকে নিয়ে হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর উপলক্ষে আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান একজন সাংবাদিক।
.জবাবে হুমায়ুন কবির বলেন, তিনি ব্যক্তিগতভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চেনেন। দুই সপ্তাহের মধ্যে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়—দুই দফায় তাঁর সঙ্গে দেখা হয়েছে। এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, জনগণের ভোটে নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রাকে তিনি ইতিবাচকভাবে দেখেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও নতুন দায়িত্ব পেয়েছেন। বসার সময় তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। সে কারণেই হয়তো বিষয়টি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তবে এর মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্যের ইঙ্গিত ছিল না; বরং তাঁর আচরণে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে।
.অতীতের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, অতীতে জুলফিকার আলী ভুট্টো যেভাবে দম্ভের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসেছিলেন, বর্তমান সরকারের সঙ্গে তেমন কোনো পরিস্থিতি বা মনোভাবের সম্পর্ক নেই। এটি নিছক বসার অবস্থানজনিত বিষয়। এ নিয়ে আলোচনা করে একটি ইতিবাচক আলোচনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
হুমায়ূনের গল্প-গানে মঞ্চে ‘চাঁদনি পসরে’
-
তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল, তবে অসৌজন্যের ইঙ্গিত ছিল না: এড মিলিব্যান্ডকে নিয়ে হুমায়ুন কবির
-
কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
-
মায়ের শৈশবের গ্রাম খুঁজতে ফ্রান্স থেকে ফরিদপুরে
-
খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
-
পদ্মার সাড়ে ১৭ কেজির পাঙাশ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়
-
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
-
অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে
-
৩ উইকেট হারানোর পর নতুন আশা দেখাচ্ছেন হৃদয় ও তানজিদ
-
টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর
-
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং উস্কানির অভিযোগে মামলা
-
সুইজারল্যান্ডের রাজপথে পুরুষদের বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি
-
রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত বহাল
-
অস্থির মনে প্রশান্তি আনতে জিকিরের অলৌকিক প্রভাব
-
মাদ্রাসার চাকরির পাশাপাশি আখ চাষ, লাখ টাকা বাড়তি আয় ছায়েদুলের