দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ
অফিস থেকে বাসায় ফিরছিলেন মলয় কান্তি শর্মা। পথে তাঁকে বাসার জন্য বাজার করে আনতে বলেন স্ত্রী ছন্দা শর্মা কান্তা। তখন সন্ধ্যা ছয়টা। বাজার করে রাত আটটার দিকে বাসায় ফেরেন মলয়। দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া পাননি। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে। ছন্দা শর্মা কান্তা (৩৭) চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা তিনটায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ছন্দার বড় ভাই মনোজ শর্মা থানায় মামলা করেছেন। তাঁর লিখিত বক্তব্য থেকে ঘটনার এসব তথ্য জানা গেছে।
.মামলার নথিতে উল্লেখ করা হয়, ১৩ বছর আগে মলয় কান্তি শর্মার সঙ্গে ছন্দা শর্মার বিয়ে হয়। মলয় বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। স্বামী-স্ত্রী দক্ষিণ খুলশীর একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
মনোজ শর্মা লিখিত বক্তব্যে জানিয়েছেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে তিনি বোনের খবর পান। এরপর ছোট ভাই রাজেশ শর্মাকে নিয়ে দ্রুত বোনের বাসায় যান। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে ঘটনাটি জানান। পরে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
.রাতে বাসায় ফিরে স্বামী দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ.ছন্দার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তাঁর মৃত্যুর ঘটনায় কারও প্রতি পরিবারের সদস্যদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন মনোজ শর্মা।
ছন্দার স্বামী মলয় শর্মা প্রথম আলোকে বলেন, গতকাল রাতে বাসায় ফেরার পর তিনি তাঁর স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের কোনো সন্তান নেই।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম প্রথম আলোকে জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
-
দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ
-
ডিআইজি, অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
-
এইচএসসি পুনর্নিরীক্ষণ: স্বপ্ন দেখছে ৭,১৬৮ শিক্ষার্থী
-
পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
-
ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি
-
মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’
-
পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক, আপাতত প্রশাসক বসবে না
-
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিজ্ঞান উৎসব আয়োজিত
-
১২৫ রুপির কেরানির চাকরি থেকে বলিউড তারকা, ধর্মেন্দ্র সম্পর্কে ২৫ তথ্য
-
‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’ বলে ছাত্রশক্তির মিছিলে স্লোগান
-
কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি
-
হাজির নভেম্বর
-
চার দশকের রক-ঐতিহ্য এবার পোশাকে, ওয়ারফেজের সঙ্গে ব্লুচিজের বিশেষ সংগ্রহ
-
নির্যাতনের শিকার নারীদের আইনের দ্বারস্থ হতে হবে, এগিয়ে আসতে হবে পুরুষদেরও
-
প্রেসক্লাব মিলনায়তনে উৎসবের বিকেল: প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন