ধনকুবের জেনসেন হুয়াং কেন এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন, তাঁর স্থলাভিষিক্ত কে এই কোলেট ক্রেস
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। আপাতত প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্থায়ীভাবে এ পদে কাউকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বাজারের আনুমানিক ৯০ শতাংশই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে।
জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও কোলেট ক্রেসের তাঁর স্থলাভিষিক্ত হওয়া বিষয়ে এ পর্যন্ত যা জানা গেছে:
ব্যক্তিগত সম্পর্ক এবং সম্ভাব্য জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে কয়েক দিন ধরে তীব্র সমালোচনা ও যাচাই-বাছাইয়ের মুখে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এর আগে গত রোববার হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি এনভিডিয়ার কর্মীদের কাছেও ক্ষমা চান তিনি।
শৈশবে তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জেনসেন হুয়াং। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার আগে থেকেই তাঁর স্ত্রী লরির সঙ্গে সম্পর্ক।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ শুরুতে হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছিল। গত রোববার এক বিবৃতিতে তারা জানায়, হুয়াংয়ের নেতৃত্বের ওপর তাদের আস্থা রয়েছে। একই সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে পরিচালনা পর্ষদ।
গতকাল হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা দেয় এনভিডিয়া। পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রধান নির্বাহী হিসেবে তাঁর ৩৩ বছরের দায়িত্বের অবসান ঘটল। তবে তাঁর পদত্যাগের কোনো কারণ জানায়নি এনভিডিয়া।তবে গত বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, হুয়াংকে পদ থেকে সরানো হবে কি না, তা নিয়ে বৈঠকে বসেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। আরেক নারী ও এনভিডিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিম্বার্লি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে নতুন অভিযোগ ওঠার পর এ বৈঠক ডাকা হয়। পাওয়েল সরাসরি হুয়াংয়ের অধীন কাজ করতেন।
এরপর গতকাল হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা দেয় এনভিডিয়া। পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রধান নির্বাহী হিসেবে তাঁর ৩৩ বছরের দায়িত্বের অবসান ঘটল। তবে তাঁর পদত্যাগের কোনো কারণ জানায়নি এনভিডিয়া।
এক বিবৃতিতে পরিচালনা পর্ষদ বলেছে, ‘এনভিডিয়ার প্রতি জেনসেনের অবদান অপরিসীম।’ কোম্পানি ও প্রযুক্তিশিল্পে তাঁর ‘অপরিমেয় অবদানের’ জন্যও তাঁকে ধন্যবাদ জানিয়েছে পর্ষদ।
জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কী অভিযোগজেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। প্রথম এ অভিযোগটি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংকে ঘিরে। অভিযোগ রয়েছে, তিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।
এ অভিযোগের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে চীনের কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির পক্ষে হুয়াংয়ের অবস্থানের কারণে বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এদিকে বুধবার দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের সম্পর্ক ছিল। পাওয়েল সরাসরি তাঁর অধীন কাজ করতেন।
দ্বিতীয় এ সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে হুয়াংয়ের সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়েও উদ্বেগ তৈরি হয়।
কেন জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগচীনের কাছে যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপ রপ্তানি করা নিয়ে ওয়াশিংটনে বিতর্ক চলছে। এর মধ্যেই হুয়াংকে ঘিরে এ বিতর্ক সামনে এসেছে।
৬৩ বছর বয়সী হুয়াং বহু বছর ধরে চীনের কাছে এনভিডিয়ার চিপ বিক্রির ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পক্ষে প্রচার চালিয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমস গত বুধবার এক প্রতিবেদনে জানায়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের সম্পর্ক ছিল। পাওয়েল সরাসরি তাঁর অধীন কাজ করতেন।২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমোদন দেন। তবে এ প্রযুক্তি বেইজিংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়িয়ে দিতে পারে বলে উদ্বেগ ছিল।
চীনের ক্রেতাদের জন্য আগে যে এইচ২০ মডেলের চিপ পাওয়া যেত, এইচ২০০ চিপ তার তুলনায় প্রায় ছয় গুণ শক্তিশালী।
তবে এসব চিপ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরিদর্শন, চালান পাঠানোর পরিমাণে সীমা, সামরিক কাজে ব্যবহারের ওপর বিধিনিষেধ এবং ২৫ শতাংশ শুল্ক আরোপের শর্ত রয়েছে।
আল-জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভাইদের তথ্য, চীনা প্রতিষ্ঠানগুলো ২ মিলিয়নের (২০ লাখ) বেশি এইচ২০০ চিপের অর্ডার দিয়েছে। এসব চিপের সম্ভাব্য মূল্য ৫৪ বিলিয়ন (৫ হাজার ৪০০ কোটি) ডলার। তবে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, এগুলো ফরমায়েশের (অর্ডার) মধ্যে সীমাবদ্ধ আছে। বিক্রি হয়নি।’
সমালোচকদের আশঙ্কা, এ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতার ব্যবধান কমিয়ে আনতে চীনকে সহায়তা করতে পারে।
হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর প্রশ্ন দেখা দিয়েছে, তাঁর ব্যক্তিগত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ও এনভিডিয়ার স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়ার কোনো সুযোগ তৈরি হয়েছিল কি না।
তবে এ বিষয়ে বিন জাভাইদ বলেন, ‘জেনসেন জেনেশুনে বেইজিংকে সহায়তা করেছেন কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়েছে—এমন কোনো প্রতিষ্ঠিত প্রমাণ নেই।’
এনভিডিয়ার পরিচালনা পর্ষদও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ তাদের কাছে নেই।
এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস কে২০১৩ সালের সেপ্টেম্বর থেকে এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন কোলেট ক্রেস। এনভিডিয়ার ব্যবসা সম্প্রসারণের সময় তিনি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম দেখভাল করেছেন।
এনভিডিয়ায় যোগ দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৪ অর্থবছরে আয় ছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। ২০২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে।
অভিযোগের মুখেও হুয়াংয়ের পক্ষ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে আল-জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানান, এনভিডিয়ার এই সহপ্রতিষ্ঠাতার পক্ষে ট্রাম্প ‘অত্যন্ত জোরালো অবস্থান’ নিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের চীন সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন হুয়াং।এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোসফট ও সিসকোয় অর্থ বিভাগের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন ক্রেস।
কোলেট ক্রেস ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রিও রয়েছে তাঁর।
ফোর্বসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিজ প্রচেষ্টায় ধনী হওয়া নারীদের মধ্যে অন্যতম কোলেট ক্রেস।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে ক্রেস বলেন, গত ৩৩ বছরে জেনসেন হুয়াং যে ভিত্তি তৈরি করেছেন, তার ওপর দাঁড়িয়েই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
কোলেট ক্রেস কি এনভিডিয়ার স্থায়ী সিইও হচ্ছেনএখনো বিষয়টি নিশ্চিত নয়। স্থায়ী সিইও খুঁজে বের করার প্রক্রিয়া চলাকালে কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এ পদে নিয়োগের জন্য প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের—দুই ধরনের প্রার্থীর কথাই বিবেচনা করা হচ্ছে।
জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি হিসেবে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নাম প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এনভিডিয়ায় হুয়াংয়ের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কুকের নাম উল্লেখ করেন।
ট্রাম্প লেখেন, ‘এক কিংবদন্তির স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক কিংবদন্তি।’
গত সেপ্টেম্বরে অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান কুক। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক রিতেশ কোটাক বলেন, এনভিডিয়ার পরবর্তী প্রধান নির্বাহী কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের। তিনি বলেন, ‘দিন শেষে সিদ্ধান্তটি পরিচালনা পর্ষদের ওপরই নির্ভর করছে।’
কোটাক অ্যাপল ও এনভিডিয়ার ব্যবসার ধরনে পার্থক্যের বিষয়টি তুলে ধরেন। অ্যাপল মূলত ভোক্তাদের জন্য প্রযুক্তিপণ্য বিক্রি করে। অন্যদিকে এনভিডিয়ার তৈরি চিপের ওপর এআইশিল্পের বড় একটি অংশ নির্ভরশীল।
এদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদে বসার বিষয়ে টিম কুকের আগ্রহ রয়েছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
হুয়ানের ঘটনায় প্রতিক্রিয়াঅভিযোগের মুখেও হুয়াংয়ের পক্ষ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে আল-জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানান, এনভিডিয়ার এই সহপ্রতিষ্ঠাতার পক্ষে ট্রাম্প ‘অত্যন্ত জোরালো অবস্থান’ নিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের চীন সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন হুয়াং।
ট্রাম্প দাবি করেছেন, সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির এই কেলেঙ্কারির কথা তিনি সম্প্রতি জেনেছেন। যদিও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চীন সফরের আগেই তাঁকে এ অভিযোগের বিষয়ে জানানো হয়েছিল।
অ্যালান ফিশারের মতে, ‘প্রেসিডেন্ট কী জানতেন এবং কখন জেনেছিলেন’—এ নিয়ে তাঁকে আরও প্রশ্নের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, হুয়াংয়ের এই বিদায় এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক রিতেশ কোটাক আল-জাজিরাকে বলেন, ‘নব্বইয়ের দশকের শুরু থেকে তিনিই প্রতিষ্ঠানটির হাল ধরে ছিলেন।’ তিনি আরও বলেন, ‘তাঁর এই শূন্যস্থান পূরণ করা মোটেও সহজ কাজ নয়।’
কোটাকের আশঙ্কা, হুয়াংয়ের পদত্যাগের ফলে এনভিডিয়ার কর্মী ও গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তিনি বলেন, ‘আপনি যদি এনভিডিয়া হন, এর কর্মী বা গ্রাহক হন-আমার মনে হয় আপনি এ মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে আছেন।’
এনভিডিয়ার অধিগ্রহণের অপেক্ষায় থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমেন্ট ডেলাং হুয়াংয়ের পদত্যাগের পর ওপেন–সোর্স এআইয়ের প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধান নির্বাহী লয়েড ব্ল্যাঙ্কফেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুয়াংয়ের বিদায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
লয়েড ব্ল্যাঙ্কফেইন লেখেন, ‘জেনসেনের জন্য খারাপ লাগছে। ব্যাপারটা অনেকটা শেকস্পিয়ারের বিয়োগান্তক নাটকের মতো।’ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শার্ল দ্য গলের একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে তিনি লেখেন, ‘কবরস্থানগুলো এমন সব মানুষে ভরা, যাঁদের একসময় অপরিহার্য মনে করা হতো।’
হুয়াংয়ের বিদায় বৃহত্তর এআই শিল্প খাত নিয়েও নানা প্রশ্ন তুলেছে। এনভিডিয়া শুধু শীর্ষ চিপ সরবরাহকারীই নয়; বরং এআই কম্পিউটিং অবকাঠামো নির্মাণ ও ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোতেও বড় বিনিয়োগকারী।
আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনার অংশ হিসেবে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া।
এনভিডিয়ার সামনে এখন কী অপেক্ষা করছেএকদিকে স্থায়ী সিইওর খোঁজ, অন্যদিকে ওয়াশিংটনে ক্রমবর্ধমান রাজনৈতিক নজরদারি—সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এনভিডিয়া।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থায়ী উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ পদের জন্য প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের—উভয় ধরনের প্রার্থীদের কথাই বিবেচনা করছে পরিচালনা পর্ষদ।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রযুক্তি খাতের পর্যবেক্ষকদের আলোচনায় বেশ কয়েকটি নাম উঠে আসছে। তাঁরা হলেন:
১. কোলেট ক্রেস: এনভিডিয়ার বর্তমান সিএফও। বিশ্লেষক ও বিনিয়োগকারীদের মতে, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং ওয়াল স্ট্রিটের সঙ্গে গভীর সম্পর্ক এ ক্রান্তিকালে প্রতিষ্ঠানটিকে সামলে নিতে বড় সম্পদ হতে পারে।
২. ইয়ান বাক: এনভিডিয়ার হাইপারস্কেল অ্যান্ড হাই-পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট। ২০০৪ সালে তিনি এনভিডিয়ায় যোগ দেন। ভিডিও গেমের চিপ নির্মাতা থেকে এনভিডিয়াকে এআই হার্ডওয়্যারের শীর্ষ শক্তিতে রূপান্তর করার পেছনে যে প্রযুক্তি, তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
৩. রেনে হাস: চিপ নকশাকারী প্রতিষ্ঠান আর্মের প্রধান নির্বাহী। এর আগে এনভিডিয়ায় ৭ বছর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি; ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক পদেও দায়িত্ব পালন করেন।
৪. হার্ভে জোন্স: হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার ইতিহাসে প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তিনি। ১৯৯৩ সালে এনভিডিয়া শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে থেকেই তিনি প্রতিষ্ঠানটির পর্ষদে রয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানের নিরীক্ষা এবং মনোনয়ন ও করপোরেট সুশাসনবিষয়ক কমিটিতেও তিনি সদস্য হিসেবে আছেন।
৫. লিসা সু: এনভিডিয়ার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডির প্রধান নির্বাহী। তাঁকে নিয়োগ দেওয়া হলে তা এএমডির জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।
৬. সঞ্জয় মেহরোত্রা: মেমোরি চিপ নির্মাতা মাইক্রনের প্রধান নির্বাহী। সেমিকন্ডাক্টর শিল্পে তাঁর চার দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এনভিডিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতাও আছে, কারণ এনভিডিয়া মাইক্রনের পণ্য ব্যবহার করে।
৭. টিম কুক: ২০১১ সালে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর কিছুদিন আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন তিনি। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নামও আলোচনায় এসেছে।
এনভিডিয়ায় শীর্ষ নেতৃত্বের রদবদলের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। গতকাল একপর্যায়ে এনভিডিয়ার শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি পড়ে যায়, যদিও পরে তা কিছুটা ঘুরে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলোও এদিন দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। নিউইয়র্ক থেকে আল-জাজিরার সাংবাদিক ক্রিস্টেন স্যালুমি জানান, ‘বিনিয়োগকারীরা সম্ভবত এই কেলেঙ্কারির জেরে অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের শেয়ারে অর্থ সরিয়ে নিচ্ছেন।’
এদিকে হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্কের ফলে জাতীয় নিরাপত্তায় কোনো প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন মার্কিন আইনপ্রণেতারা।
সূত্র: প্রথম আলো
-
‘ঢিলেমি নয়’ সচিবদের বললেন মন্ত্রিপরিষদ সচিব
-
চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ
-
জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী
-
ইসলামে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, দায়িত্ব
-
ধনকুবের জেনসেন হুয়াং কেন এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন, তাঁর স্থলাভিষিক্ত কে এই কোলেট ক্রেস
-
শাহেদ জামানের গল্প ছায়াবাজি
-
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
-
সেমিফাইনালে হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ
-
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
-
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি
-
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে
-
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
-
আজ বিকেল পর্যন্ত ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকেরা, মাসে ১০ কেজি
-
নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়