নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের কার্যক্রম দ্রুত বন্ধের জন্য নতুন প্রযুক্তিসুবিধা যুক্ত করেছে ওপেনএআই। ‘কন্ট্রোল রুম’ নামের এই প্রযুক্তিসুবিধা অনেকটা জরুরি মুহূর্তে সুইচ বন্ধের মতো কাজ করবে। ওপেনএআইয়ের দাবি, এই প্রযুক্তিসুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ৩৫ সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণহীন এআই মডেলের সব কার্যক্রম থামানো সম্ভব।
.এক ব্লগ বার্তায় ওপেনএআই জানিয়েছে, এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষাঝুঁকি বিবেচনায় রেখে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নতুন এ প্রযুক্তিসুবিধা মূলত একধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা, যা এআই মডেলের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কাজের ওপর নজর রাখে। এআই মডেল বা এজেন্টের অস্বাভাবিক আচরণের পাশাপাশি নিজ থেকে কাজ করার প্রবণতা শনাক্ত করতে ইতিমধ্যে ওপেনএআইয়ের পর্যবেক্ষণব্যবস্থার সঙ্গে এই প্রযুক্তিসুবিধা যুক্ত করা হয়েছে। কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে কন্ট্রোল রুম অকার্যকর হয়ে পড়লেও এআই মডেল অনুমতি ছাড়া কাজ চালিয়ে যেতে পারবে না।
.ওপেনএআইয়ের কন্ট্রোল রুম প্রযুক্তি মূলত ওয়ার্কলোড, ইনফারেন্স ইঞ্জিন এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম সার্ভিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওয়ার্কলোড বলতে এআই মডেলকে দিয়ে করানো নির্দিষ্ট কাজ বা প্রক্রিয়াকে বোঝায়। অন্যদিকে ইনফারেন্স ইঞ্জিন হলো জিপিইউচালিত ব্যবস্থা, যার মাধ্যমে এআই মডেল বিভিন্ন নির্দেশনা প্রক্রিয়াকরণ করে আউটপুট তৈরি করে। আর কেন্দ্রীয় কন্ট্রোল রুম সার্ভিসের দায়িত্ব হলো এসব কাজের ওপর নজর রাখা এবং মডেলকে আউটপুট তৈরির অনুমতি দেওয়া হবে কি না, তা নির্ধারণ করা। কন্ট্রোল রুম নামের নতুন প্রযুক্তিটি এআই মডেলের নির্ধারিত কার্যক্রমের মধ্যে অস্বাভাবিক কোনো আচরণ শনাক্ত হলেই সেটি দ্রুত অকার্যকর করে দেবে।
.প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের পরীক্ষাধীন কয়েকটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিয়ন্ত্রণাধীনভাবে অনুমতি ছাড়াই ইন্টারনেটে প্রবেশ করে হাগিং ফেসসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনুসন্ধান চালিয়েছিল। শুধু তা–ই নয়, একাধিক দেশের সরকারি ওয়েবসাইটে প্রবেশ বা সেগুলো হ্যাক করার চেষ্টাও করেছিল এআই এজেন্টগুলো। এসব ঘটনার পর থেকে এআইয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে নতুন প্রযুক্তিসুবিধা উদ্ভাবনে কাজ করছিল ওপেনএআই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সূত্র: প্রথম আলো
-
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
-
সেমিফাইনালে হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ
-
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
-
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি
-
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে
-
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
-
আজ বিকেল পর্যন্ত ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকেরা, মাসে ১০ কেজি
-
নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
-
তৃতীয় নারী কেলেঙ্কারি: জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরেক সহকর্মীর ‘সম্পর্কের’ কথা ফাঁস
-
রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
-
মারা গেছেন ‘রোকযানা’ গানের সাহেদ
-
বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
-
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
-
নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি