১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি
কর্দোবায় কোস্টারিকাকে ৭–০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল ইতিহাসে এক ম্যাচে অন্তত সাত গোল করার ঘটনা এ নিয়ে ১৭তমবার। তবে এই জয়ের আরেকটি তাৎপর্য আছে। ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর কোচ লিওনেল স্কালোনির অধীনে এটিই যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়।
এর আগে গত মাসে মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষেও ৭–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচে আফ্রিকার দলটি তাদের নিয়মিত খেলোয়াড়দের বেশির ভাগকে খেলায়নি। মাঠে নামিয়েছিল মূলত অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের।
২০২৩ সালের ২৯ মার্চ কুরাসাওয়ের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন জাতীয় দলের জার্সিতে শততম গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। স্কালোনির আগে ২০১৪ ও ২০১৫ সালেও যথাক্রমে হংকং ও বলিভিয়ার বিপক্ষে ৭–০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।
নিজেদের ইতিহাসে সব মিলিয়ে ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল করেছে আর্জেন্টিনা। তবে সাত গোলের এসব জয়ও আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় জয়ের ধারেকাছে নেই।
সেই রেকর্ডের বয়স ৮৪ বছর। ১৯৪২ কোপা আমেরিকায় ইকুয়েডরকে ১২–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। অফিশিয়াল ম্যাচে জাতীয় দলটির ইতিহাসে সেটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়। ম্যাচটিতে একাই পাঁচ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো। প্রতিভার বিচারে যাঁকে পেলে ও ম্যারাডোনার সমতুল্য মনে করেন অনেকে। কোপা আমেরিকার ইতিহাসে ৫০০তম গোলটিও এসেছিল তাঁর পা থেকে। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এরমিনিও মাসানতোনিও করেছিলেন চার গোল।
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ১৯৭৫ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে পাওয়া ১১–০ গোলের জয়। এর আগে ১৯২৮ অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে ১১–২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেটিও দেশটির ফুটবল ইতিহাসের বড় জয়গুলোর একটি।
সূত্র: প্রথম আলো
-
নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা
-
গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
-
টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
-
১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি
-
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন
-
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে
-
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
-
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
-
বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতি
-
ভারত ও পাকিস্তানের দূষিত বায়ু, ভুগছে বাংলাদেশ
-
নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা
-
লন্ডনে সহিংসতার নিন্দায় বাংলাদেশ সরকার, দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান
-
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই আমাদের সাফল্য
-
গিভ অ্যান্ড টেক
-
পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ