২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু
দেশে হামের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গের রোগীদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৬১ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন। আর নতুন করে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
.স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৩৬৯ জন। চট্টগ্রাম বিভাগে ১৬০, বরিশালে ১১৮, সিলেটে ১০৭, খুলনায় ৭৬, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।
.স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮। সন্দেহজনক রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
এ সময়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮০। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫।
.বিভাগভিত্তিক হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৫২২। চট্টগ্রামে ৫২ হাজার ১৮০, বরিশালে ২৮ হাজার ২০, সিলেটে ২৪ হাজার ১৩৮, খুলনায় ১৮ হাজার ১৬৭, ময়মনসিংহে ১৪ হাজার ১২৪, রাজশাহীতে ১২ হাজার ৪৭৮ এবং রংপুরে ৫ হাজার ১৪০ জন।
সূত্র: প্রথম আলো
-
রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস
-
বাঙালি ও মাছের মুড়ো নিয়ে যা লিখেছিলেন ‘সানন্দা’র সাবেক সম্পাদক সদ্যপ্রয়াত শর্মিলা বসুঠাকুর
-
২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু
-
রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
-
টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট
-
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই
-
শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রযুক্ত নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন পুতিন
-
পশ্চিমবঙ্গের এসআইআরে বাদ দেওয়া ভোটারদের নথি যাচাইয়ে বাড়ি বাড়ি পুলিশ
-
নির্ভুল হাদিস সংরক্ষণে হাজার বছরের পদ্ধতি: ‘সনদ’ ও ‘ইজাজত’
-
ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি
-
বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর
-
শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ
-
বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬
-
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা