প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে
ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়েনাডের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তাঁর মা সোনিয়া গান্ধীকে নিয়ে বছরের পর বছর মনগড়া গল্প, মিথ্যা অভিযোগ ছড়িয়ে আসছে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।
গতকাল বৃহস্পতিবার ওয়েনাডে মায়ের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘তারা (বিজেপি-আরএসএস) পুরোপুরি মনগড়া কথা বানিয়েছে। এখন আমার মা নিজের গল্প বলছেন। নিজের গল্প বলার অধিকার তাঁর আছে। এত দিন তারা আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে। এখন তিনি সত্য বলছেন। তাই তারা যে বইটির সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। আর কীই–বা বলতে পারে তারা?’
গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়। বইটি অবলম্বনে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি টি জগ্গা রেড্ডি।
বইটি প্রকাশের পর বিজেপি অভিযোগ করে, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণের চেষ্টা করেছেন সোনিয়া। পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় তাঁর প্রয়াত স্বামী রাজীব গান্ধীকে তিনি দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। বিজেপির কটাক্ষ, বইটির নাম ‘হোয়াইটওয়াশিং’ হওয়া উচিত ছিল।
বিজেপির সমালোচনার জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মা যা ব্যাখ্যা করতে চেয়েছেন বা যে দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছেন, তা তিনি বইয়ে লিখেছেন। এখন প্রত্যেকেরই নিজের কথা বলার অধিকার আছে। তাই না?’
তিন দিনের সফরে এখন ওয়েনাড়ে রয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তাঁর বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাগতকাল তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে দলীয় নেতা-কর্মীদের এক সভায় কংগ্রেস নেতা জগ্গা রেড্ডি ঘোষণা দেন, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা অবলম্বনে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করা হবে। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলচ্চিত্রটি নির্মাণের খরচ জোগাতে সাঙ্গারেড্ডি আসনের কংগ্রেস নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান জগ্গা রেড্ডি।
তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডির এই আহ্বানে সাড়াও পড়েছে। সাঙ্গারেড্ডি কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু প্রাথমিকভাবে ২ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চলচ্চিত্র নির্মাণ প্রকল্পটি তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে অর্থ খরচ করেন, তাই না? এটাকেও একই ধরনের খরচ হিসেবে বিবেচনা করুন। চলুন, প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করি এবং একজন ভালো পরিচালক বেছে নিই।’
সূত্র: প্রথম আলো
-
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
-
সেমিফাইনালে হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ
-
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
-
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি
-
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে
-
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
-
আজ বিকেল পর্যন্ত ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকেরা, মাসে ১০ কেজি
-
নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
-
তৃতীয় নারী কেলেঙ্কারি: জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরেক সহকর্মীর ‘সম্পর্কের’ কথা ফাঁস
-
রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
-
মারা গেছেন ‘রোকযানা’ গানের সাহেদ
-
বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
-
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
-
নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি