চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
জীবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি নিয়ে গবেষণার নতুন দিক, সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন (আইবিসি) ২০২৭। আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।
‘টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি’ বা Biotechnology for Sustainable Development প্রতিপাদ্যে আয়োজিত হবে এবারের সম্মেলন। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন। জীবপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণার ফলাফল বিনিময়, নতুন ধারণা তুলে ধরা এবং দেশি-বিদেশি গবেষকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য।
এবারের সম্মেলনে চিকিৎসা ও ওষুধশিল্পে জীবপ্রযুক্তি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অণুজীবপ্রযুক্তি, প্রাণী ও মৎস্যসম্পদ, সামুদ্রিক জীবপ্রযুক্তি, জীবতথ্যবিজ্ঞান, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্যপ্রযুক্তিসহ জীববিজ্ঞানের নানা বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এ ছাড়া ন্যানোবায়োটেকনোলজি ও জীববিজ্ঞানের নতুন নতুন গবেষণাক্ষেত্র নিয়েও আলোচনা হবে।
.অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব.অনুষ্ঠানের আয়োজকেরা জানান, সম্মেলনে মৌখিক ও পোস্টার উপস্থাপনার পাশাপাশি তরুণ ও নবীন জীবপ্রযুক্তিবিদদের জন্য থাকবে বিশেষ অধিবেশন, শিক্ষার্থীদের গবেষণাপত্র নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা এবং জীবপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ ও সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক আয়োজন।
এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের ১৪ জন বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের ড. আহমেদ এ রহমান, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ড. আলফ্রেড টে, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ড. আবু আলী ইবনে সিনা, চীনের লানঝৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিউ ঝ্যাং, যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ড. রাহনাভার আলী এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের ড. বোদেউইন ভিজফুইজেন।
.এছাড়াও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ড. তাহমিদ আহমেদ, ড. ফিরদাউসি কাদরী ও ড. রুবানা রকিব, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক হাসিনা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর হোসেন, অস্ট্রেলিয়ার সিএসআইআরওর ড. আবেদ চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম আজাদ।
.ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর.সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের গবেষণার সারসংক্ষেপ জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬। নিবন্ধন ও সারসংক্ষেপ জমা দেওয়া যাবে এই লিংকে-https://forms.gle/4UsHwqvgrmk4EvP46। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আয়োজকদের ওয়েবসাইটে-https://www.ibc2027.org/।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আগের সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীদের অংশগ্রহণে সাড়া পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে সম্মেলনটি আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।
.চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা
সূত্র: প্রথম আলো
-
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
-
সেমিফাইনালে হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ
-
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
-
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি
-
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে
-
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
-
আজ বিকেল পর্যন্ত ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকেরা, মাসে ১০ কেজি
-
নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
-
তৃতীয় নারী কেলেঙ্কারি: জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরেক সহকর্মীর ‘সম্পর্কের’ কথা ফাঁস
-
রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
-
মারা গেছেন ‘রোকযানা’ গানের সাহেদ
-
বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
-
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
-
নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি