রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম
২৩০ Shares
আগামী ২৯ ডিসেম্বর সেরা কারুশিল্পীদের পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে আগ্রহী কারুশিল্পীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিসিক। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর।

দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সংস্থাটি চলতি বছর দেশের সেরা ১২ জন কারুশিল্পীকে পুরস্কৃত করবে।

মোট পাঁচটি শ্রেণিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী পাবেন এক লাখ টাকা। অন্য চারটি শ্রেণিতে নির্বাচিত ১১ জন কারুশিল্পীর প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে। এর মধ্যে দক্ষ কারুশিল্পী শ্রেণিতে পাঁচজন, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজন, দক্ষ নারী কারুশিল্পী শ্রেণিতে দুজন ও তরুণ দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজনকে পুরস্কৃত করা হবে। সব মিলিয়ে ১২ জন কারুশিল্পীকে মোট সাড়ে ছয় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদ পাবেন।

আগামী ২৯ ডিসেম্বর বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত কারুশিল্পীদের এ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে বিসিক। সংস্থাটি ইতিমধ্যে আগ্রহী কারুশিল্পীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের প্রচার, প্রসার এবং গুণী কারুশিল্পীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

যেসব কারুশিল্পের জন্য আবেদন করা যাবে

দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও মৌলিক কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

পুরস্কারের জন্য নির্ধারিত শিল্পের মধ্যে রয়েছে জামদানি শাড়ি, মণিপুরি পোশাক, বস্ত্রবয়ন, টাঙ্গাইল শাড়ি, খদ্দর, পাতা ও হোগলা শিল্প, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কারুশিল্প, শঙ্খ ও ঝিনুক শিল্প, বাঁশবেত শিল্প, প্রাকৃতিক উপাদানে তৈরি বিভিন্ন কারুপণ্য, মৃৎশিল্প (কোড ও নকশিসহ), কাঠখোদাই শিল্প, কার্পেটশিল্প, চামড়াজাত শিল্প, গয়না (স্বর্ণ ও রুপা), গয়না (ধাতু, অব্র, মিঠি), শীতলপাটি, কাগজশিল্প, শতরঞ্জি, তাঁতশিল্প, পাটজাত শিল্প, নকশিকাঁথা, সূচিশিল্প ও ধাতব শিল্প।

আগ্রহী কারুশিল্পীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ২৬ নভেম্বরের মধ্যে বিসিকের যেকোনো জেলা কার্যালয়ে অথবা প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র, বিসিক, ১৩৭–১৩৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০ ঠিকানায় পাঠাতে হবে।

বিসিকের ওয়েবসাইট থেকে বিস্তারিত নির্দেশিকা ও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

সূত্র: প্রথম আলো