ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধিদিল আইপিইউ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা পর্যবেক্ষণ করতে একজন প্রতিনিধি নিয়োগ করেছে ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। আইপিইউ হলো সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদগুলোর বৈশ্বিক সংগঠন।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ চলার সময় আইপিইউর প্রতিনিধি হেলেন মাসিন উপস্থিত ছিলেন।
গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট আসামি ২২ জন। এর মধ্যে ফজলে করিমসহ পাঁচজন আসামি আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ, নওফেলসহ মামলার বাকি ১৭ আসামি পলাতক।
.আজ সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মামলাটি ভালোভাবে পরিচালিত হচ্ছে কি না, সবকিছু ঠিক আছে কি না—এসব দেখার জন্য আইপিইউ পর্যবেক্ষক পাঠিয়েছে।
.ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রামের এই মামলার প্রসিডিংস (বিচারিক কার্যক্রম) পর্যবেক্ষণ করতে মানবাধিকারকর্মী ও ফ্রান্সের আইনজীবী হেলেন এসেছেন। তিনি শুরু থেকেই মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। হেলেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সেসব ক্লারিফাই (পরিষ্কার) করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তাঁদের জবাবে ওই পর্যবেক্ষক আশ্বস্ত হয়েছেন বলেই তাঁর মনে হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা আজ কেন সময় চেয়েছেন—বিদেশি পর্যবেক্ষক হেলেন বারবার সে বিষয়ে জানতে চান। এর জবাবে তিনি হেলেনকে বলেন, আজ আসামিপক্ষের করা তিনটি আবেদনের একটিরও কোনো সারবস্তু নেই। মূলত নানা অজুহাতে আসামিপক্ষ মামলাটির বিচার বিলম্বিত করতে চাইছে।
.পর্যবেক্ষকের সঙ্গে আলোচনার বিস্তারিত তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আসামির সঙ্গে তাঁর আইনজীবীর একান্ত পরামর্শ করার জন্য ট্রাইব্যুনালে কোনো ‘প্রাইভেট রুম’ আছে কি না, তা হেলেন জানতে চেয়েছিলেন। তখন তাঁকে সরেজমিনে দেখানো হয়েছে যে ট্রাইব্যুনালে আসামিদের রাখার জায়গার পাশেই একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে। সেখানে ‘প্রিভিলেজ কমিউনিকেশন’-এর জন্য আদালতের বাড়তি অনুমতির প্রয়োজন হয় না বলে স্থায়ী আদেশ (স্ট্যান্ডিং অর্ডার) রয়েছে। প্রতিদিন যেকোনো সময় আসামিরা তাঁদের আইনজীবীদের সঙ্গে দরজা বন্ধ করে যতক্ষণ ইচ্ছা পরামর্শ করতে পারেন।
চিফ প্রসিকিউটর জানান, বিদেশি পর্যবেক্ষক হেলেন তাঁর কার্যালয়েও গেছেন এবং ট্রাইব্যুনাল ঘুরে দেখেছেন। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষককে বিস্তারিত বলেছেন।
সূত্র: প্রথম আলো
-
ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধিদিল আইপিইউ
-
বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
-
পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর ‘নিখোঁজ’ সেই নারী
-
আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে
-
‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে কাজী নজরুলের সৃষ্টি নিয়ে আয়োজন
-
দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা
-
নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা : তিন সাক্ষীর দুজনই বললেন, তাঁরা কিছুই জানেন না
-
‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’—অফিসে ঢুকে এ কথা বলেই গুলি, আহত ২
-
‘তুই ফ্যাসিস্ট, চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক
-
দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে ডিভোর্সে গেলেন কেন
-
শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন
-
প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস
-
মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা
-
ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু
-
কান্দাহারের রেডিওতে ক্রিকেট সম্প্রচার বন্ধের নির্দেশ তালেবানের