ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনের পৃথক স্থানে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসকক্ষে থাকা লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল জানিয়ে মোবাশ্বের হোসেন বলেন, এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো
-
এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা
-
ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ
-
বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?
-
কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে
-
চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী
-
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ
-
নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের
-
ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কর অঞ্চল-১৪ তে চাকরি, ৪৯ পদে নিয়োগে আবেদন অনলাইনে
-
হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয়
-
পাহাড়ের রাজা রাজধনেশ
-
নভেম্বর রেইন: তিন দশক পরও জনপ্রিয় যে গান, কীভাবে তৈরি হয়েছিল এটি?
-
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু
-
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
-
খুলনায় রাষ্ট্র আসলে কোথায়
-
জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন