২১শে জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে
নির্বাচন কমিশন জানিয়েছে। একই সঙ্গে বলেছে
সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন।
কমিশনের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রথম
ধাপে ১৩১ টি উপজেলার ১০২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি,
চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১শে জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ঠা ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯শে এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ই মে এবং পঞ্চম ধাপে ২৭শে মে ভোট হবে।
উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা
আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে তিনি জানান।
আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশার মো. সানাউল্লাহ বলেন, ''ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী
কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনি পরিবেশ বজায় রাখতে
পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।''
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে কমিশনের
সভায় আলোচনা হয়েছে। আগামী ১০ই ডিসেম্বরের আগেই এই সংলাপ
শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা
-
প্যারালাল ইউনিভার্স
-
পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই
-
গোপালগঞ্জ ছাড়া আওয়ামীলীগের অস্তিত্ব নেই -তথ্যমন্ত্রী
-
গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
-
২১শে জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
-
এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা
-
ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ
-
বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?
-
কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে
-
চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী
-
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ
-
নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের
-
ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কর অঞ্চল-১৪ তে চাকরি, ৪৯ পদে নিয়োগে আবেদন অনলাইনে
-
হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয়
-
পাহাড়ের রাজা রাজধনেশ