পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই
সিইএমএস গ্লোবাল আয়োজিত ‘পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করেছে এসিআই রিনিউয়েবল এনার্জি। ১২ থেকে ১৪ নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তিন দিনের এই প্রদর্শনী ছিল এসিআই রিনিউয়েবল এনার্জির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। কারণ, এখানে প্রথমবারের মতো বিশ্বব্যাপী স্বীকৃত তিনটি নবায়নযোগ্য জ্বালানি ও পাওয়ার সলিউশন ব্র্যান্ড ইকোফ্লো, গুডউই ও আইকো একসঙ্গে প্রদর্শিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসিআই রিনিউয়েবল এনার্জি।
.এই অংশগ্রহণের মাধ্যমে এসিআই রিনিউয়েবল এনার্জি তার নবায়নযোগ্য জ্বালানির পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরে, যা বিস্তৃত পরিসরের ব্যবহারক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। বহনযোগ্য পাওয়ার স্টেশন ও গৃহস্থালি ব্যাকআপ সলিউশন থেকে শুরু করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের এনার্জি সিস্টেম, উন্নত ইনভার্টার, এনার্জি স্টোরেজ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউল পর্যন্ত দেখানো হয় প্রদর্শনীতে।
এই প্রদর্শনীতে বাংলাদেশের পরিবর্তনশীল জ্বালানি খাতে এসিআই রিনিউয়েবল এনার্জি কীভাবে অবদান রাখছে, তা তুলে ধরে। দেশ যখন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সৌরবিদ্যুতের সম্প্রসারণে ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে, তখন বিশ্বব্যাপী স্বীকৃত প্রযুক্তি ও নির্ভরযোগ্য জ্বালানি সমাধান বাংলাদেশের বাজারে নিয়ে আসার মাধ্যমে এই রূপান্তরে ভূমিকা রাখতে চায় এসিআই রিনিউয়েবল এনার্জি।
.এখানে উপস্থাপিত তিনটি ব্র্যান্ডেরই স্বতন্ত্র প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। বিশ্বের এক নম্বর পোর্টেবল পাওয়ার স্টেশন ব্র্যান্ড হিসেবে স্বীকৃত ইকোফ্লো প্রচলিত আইপিএসের স্মার্ট বিকল্প হিসেবে উদ্ভাবনী বহনযোগ্য ও বাসাবাড়ির বিদ্যুতের সমাধান দিচ্ছে। বিশ্বব্যাপী স্বীকৃত ব্লুমবাগবার্গএনইএফ টায়ার-১ ইনভার্টার ও ব্যাটারি ব্র্যান্ড গুডউই আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত সমাধান দিচ্ছে। বিশ্বের সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন সোলার প্যানেল ব্র্যান্ড আইকো বাজারে নিয়ে আসছে উন্নত এন-টাইপ এবিসি সৌরবিদ্যুৎ প্রযুক্তি।
এই প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান, খাতসংশ্লিষ্ট পেশাজীবী, সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার, গ্রাহক ও সাধারণ দর্শনার্থীদের উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। দর্শনার্থীরা ব্র্যান্ডগুলোর সর্বশেষ প্রযুক্তি ঘুরে দেখেন, পণ্যের প্রদর্শনীতে সরাসরি অংশ নেন এবং নিজেদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প কার্যক্রমে উন্নত নবায়নযোগ্য জ্বালানি সমাধান সংযুক্ত করার সম্ভাবনা সম্পর্কে জানেন।
.প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এসিআই রিনিউয়েবল এনার্জির বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল। তিনি বলেন, ‘এসিআই রিনিউয়েবল এনার্জিতে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে অর্থবহ অবদান রাখা। আমরা বিশ্বাস করি, জ্বালানির ভবিষ্যৎ নিহিত রয়েছে আরও স্মার্ট, আরও দক্ষ ও টেকসই প্রযুক্তি গ্রহণের মধ্যে। সে কারণেই আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে নিরন্তর কাজ করে যাচ্ছি। ইকোফ্লো, গুডউই ও আইকোর মাধ্যমে আমরা পোর্টেবল পাওয়ার, এনার্জি স্টোরেজ, ইনভার্টার প্রযুক্তি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন সোলার মডিউলের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে একত্র করছি। আমরা চাই, বাংলাদেশের গ্রাহকেরা যেন চমৎকার বিক্রয়োত্তর সেবাসহ নির্ভরযোগ্য, উদ্ভাবনী ও বিশ্বমানের নবায়নযোগ্য জ্বালানি সমাধান পান।’
এসিআই রিনিউয়েবল এনার্জি বিশ্বাস করে, বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যতের জন্য প্রয়োজন হবে প্রযুক্তিগত উদ্ভাবন, জ্বালানিদক্ষতা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের সমন্বয়।
সূত্র: প্রথম আলো
-
প্যারালাল ইউনিভার্স
-
পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই
-
গোপালগঞ্জ ছাড়া আওয়ামীলীগের অস্তিত্ব নেই -তথ্যমন্ত্রী
-
গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
-
২১শে জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
-
এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা
-
ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ
-
বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?
-
কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে
-
চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী
-
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ
-
নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের
-
ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কর অঞ্চল-১৪ তে চাকরি, ৪৯ পদে নিয়োগে আবেদন অনলাইনে
-
হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয়
-
পাহাড়ের রাজা রাজধনেশ