মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

গলায় ছুরি ধরে মেয়েকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:১৫ পিএম
২৪৩ Shares
লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে তার বাবা ছুরি নিয়ে ভয় দেখাতে থাকেন। একপর্যায়ে শিশুটির গলায় ছুরি ধরে রেখে সবাইকে সরে যেতে বলেন।

ছয় বছরের শিশুকন্যা। গলায় ছুরি ধরে ঘরের ভেতরে তাকে আটকে রাখেন বাবা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘরের টিনের বেড়া কেটে ওই শিশুকন্যাকে উদ্ধার করেন তারা। বাবাকেও অক্ষত অবস্থায় বাইরে নিয়ে আসা হয়।

গতকাল সোমবার এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঘরটি থেকে বাবা-মেয়েকে বের করে আনা হয়। এর আগে সকাল ৯টা থেকে ঘরের ভেতরে মেয়েকে আটকে রাখেন বাবা।

.স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিশুটির বাবা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি পেশায় সিএনজি অটোরিকশার চালক। শিশুটির মা একটি পোশাক কারখানায় চাকরি করেন। মা-বাবার পেশার সূত্র ধরে পরিবারটি আনোয়ারা উপজেলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।

প্রতিবেশীরা জানান, গতকাল সকালে শিশুটির মা পোশাক কারখানায় চলে যান। এ সময় শিশুটিকে নিয়ে ঘরের ভেতরে আটকে রাখে তার বাবা। বাবা নিজেও দরজায় সিটকিনি লাগিয়ে ঘরের ভেতরে বসে ছিলেন। বের হতে না দেওয়ায় দুপুরের দিকে শিশুটি কান্নাকাটি শুরু করে। এ সময় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে তার বাবা ছুরি নিয়ে ভয় দেখাতে থাকেন। একপর্যায়ে শিশুটির গলায় ছুরি ধরে রেখে সবাইকে সরে যেতে বলেন।

.এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর.বিকেলে শিশুটির মা ঘরের ফেরার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এ বিষয়ে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা–পুলিশের দল ঘটনাস্থলে আসে। এরপর বসতঘরের এক পাশে থাকা টিনের বেড়া কেটে ভেতরে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। বাবা-মেয়ে দুজনকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ২০২৩ সাল থেকে মানসিক রোগে ভুগছেন। হঠাৎ ওষুধ সেবন বন্ধ করায় চার মাস ধরে অস্বাভাবিক আচরণ করে আসছেন তিনি। জানতে চাইলে আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবদুল্লাহ হোসেন ঘটনার বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে বসতঘরের পাশে থাকা টিনের বেড়া কেটে বাবা-মেয়েকে উদ্ধার করেছি।’

সূত্র: প্রথম আলো