বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:১৫ পিএম
১৮৯ Shares
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে বয়েজ ও গার্লস ক্যাডেট ভর্তির আবেদন চলছে। লিখিত পরীক্ষা হবে আগামী ২ জানুয়ারি। আবেদন ফি ২ হাজার ৫০০ টাকা।

মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে বয়েজ ও গার্লস ক্যাডেট ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

কোন শ্রেণিতে ভর্তি করা হবে

সপ্তম শ্রেণিতে বয়েজ ও গার্লস ক্যাডেটে ভর্তি করা হবে।

১.বাংলাদেশের নাগরিক হতে হবে।

২.ষষ্ঠ শ্রেণি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩.শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

১. লিখিত পরীক্ষার তারিখ: ২ জানুয়ারি ২০২৭ শনিবার, সকাল ১০টা–দুপুর ১২টা।

২. মৌখিক, স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ: এমসিএসকের ওয়েবসাইটে পরে জানানো হবে।

প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

লিখিত পরীক্ষার বিষয়, নম্বর ও সময়

১.লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে।

২.লিখিত পরীক্ষার বিষয় হলো: বাংলা ৫০, ইংরেজি ৫০, গণিত ৫০, সাধারণ জ্ঞান ও আইকিউ ৫০ নম্বর।

৩. পরীক্ষার সময়: ২ ঘণ্টা।

বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে যথাক্রমে সপ্তম শ্রেণিতে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

উচ্চতা: সর্বনিম্ন ৪-৮ ইঞ্চি/৫৬ ইঞ্চি ( বালক ও বালিকা উভয়ের জন্য)

ওজন: স্ট্যান্ডার্ড মেডিক্যাল চার্টে উল্লিখিত বয়স ও উচ্চতা অনুযায়ী।

সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলা বা ইংরেজি যেকোনো একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

অনলাইনে ভর্তি আবেদনের সময়

২৯ ডিসেম্বর তারিখ রাত ১২টা পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার অত্যাবশ্যকীয় কাগজ

১. পাসপোর্ট সাইজের ছবি (সাইজ-৩০০ X ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট–JPEG)

২. পরীক্ষার্থীর স্বাক্ষর (সাইজ-৩০০ x ১০০ পিক্সেল এবং সর্বোচ্চ ৭০ কিলোবাইট-JPEG)।

৩. জন্মনিবন্ধন সনদ (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট-JPEG)।

ভর্তি পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি

১. অনলাইনে আবেদনকারীকে ওয়েবসাইটে ভর্তি ফরম পূরনের পর অনলাইন পেমেন্ট গেটওয়ে লিংকে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ওয়ালেটের যেকোনো একটি মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা ফি জমাদান নিশ্চিত করে অনলাইনের আবেদন ফরম নিবন্ধন সম্পন্ন করতে হবে।

২. আবেদনপত্র ফি ২ হাজার ৫০০ টাকা সঠিকভাবে জমা দেওয়ার পরই আবেদনটি গৃহীত হবে।

৩. সঠিকভাবে আবেদন ফি জমা না হলে আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না।

১. সফলভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর ৩০ ডিসেম্বর ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৭ রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন। Tracking এবং প্রদত্ত Mobile Number–এর মাধ্যমে Submit বাটনে ক্লিক করে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।

২. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

সূত্র: প্রথম আলো