‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’—সম্ভাবনাময় সংস্কার কি আবারও দীর্ঘসূত্রতার বলি হচ্ছে
৪৫তম বিসিএসে ভাইভা শেষ হওয়ার ১৬ দিন, ৪৬তম বিসিএসের ১৩ দিন এবং ৪৭তম মাত্র ১০ দিন এবং ৪৮ ও ৪৯তম স্পেশাল বিসিএসে ভাইভা শেষ হওয়ার মাত্র ২ দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। অথচ ৫০তম বিসিএসের ভাইভা শেষ হয়েছে ২৯ সেপ্টেম্বর। আজ ১৯ নভেম্বর—৫১ দিন পার হয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি। যদিও ৫০তম বিসিএসের সার্কুলারে ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল; কিন্তু আদৌ ২৫ নভেম্বরের ভেতরে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হবে কি না তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
.নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে .কোনো অজানা কারণে ফল প্রকাশ করতে অস্বাভাবিক দেরি হচ্ছে। দেরি হওয়ার কারণ হিসেবে পূর্ববর্তী বিসিএসের গেজেট এবং যোগদানের জন্য অপেক্ষা করার কথা উঠে এসেছে। ইতিমধ্যে ৪৫তম বিসিএসের গেজেট ও জয়েনিং সম্পন্ন হয়েছে। যদি পূর্ববর্তী বিসিএসের গেজেট ও জয়েনিংয়ের জন্য রেজাল্ট দিতে বিলম্ব হয়, তাহলে ওই সব বিসিএসের জয়েনিংয়ের পদ ফাঁকা থাকা পদগুলো ৫০তম বিসিএসে যুক্ত করার জোর দাবি জানিয়েছেন প্রার্থীরা। অন্যথায় চূড়ান্ত ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তাই এত দেরিতে ফল প্রকাশের পরও যদি পূর্ববর্তী বিসিএসগুলোর ফাঁকা পদ যুক্ত করা না হয়, সে ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে এবং সরকারি কর্ম কমিশনের প্রতি চাকরিপ্রত্যাশী তরুণ সমাজের আস্থা অনেকাংশে কমে যাবে।
.জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫.এ ছাড়া পুলিশ ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস নেওয়ার কথা শোনা যাচ্ছে। যেখানে ৫০তম বিসিএসে বিপুলসংখ্যক যোগ্য প্রার্থী আছে, সেখানে পুলিশ ক্যাডারের পদগুলো ৫০তম বিসিএস থেকে পূরণ না করে স্পেশাল বিসিএসের সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক মনে করছেন প্রার্থীরা। ৫০তম বিসিএসে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথচ ক্যাডার ও নন ক্যাডার মিলে পদ রয়েছে মাত্র ২ হাজার ১৫০টি। এমতাবস্থায় পুলিশ ক্যাডারের শূন্যপদ ৫০তম বিসিএসে থেকে পূরণ না করে স্পেশাল বিসিএস নেওয়া হলে রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে। তাই স্পেশাল বিসিএসের পরিবর্তে ৫০তম বিসিএসে পদ বৃদ্ধির দাবিও জানিয়েছেন তাঁরা।
*বিসিএস পরীক্ষা দেওয়া চাকরীপ্রার্থী
.প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে
সূত্র: প্রথম আলো
-
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও
-
‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’—সম্ভাবনাময় সংস্কার কি আবারও দীর্ঘসূত্রতার বলি হচ্ছে
-
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
-
পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির
-
কোয়ান্টাম গবেষণায় ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান
-
ইরানজুড়ে অসংখ্য ‘রহস্যময়’ জলাধার, কেন সেগুলো তৈরি করছে তেহরান
-
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
-
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
-
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন
-
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
-
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য
-
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান
-
যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন
-
অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
-
রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের