গোপালগঞ্জ ও গোপালগঞ্জ হয়ে অন্য জেলার ট্রেন চলছে না
থানা, সংসদ সদস্যদের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার মধ্যে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বন্ধ রাখা ট্রেনের মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন রয়েছে। সব মিলিয়ে চারটি ট্রেন বন্ধ। এসব ট্রেন দিনে একাধিকবার যাওয়া-আসা করতো।
রেলওয়ে সূত্র জানায়, রূপসী বাংলা এক্সপ্রেস সকালে খুলনা থেকে ঢাকায় আসে। এরপর ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বেনাপোল যায়। এরপর বেনাপোল থেকে আবার খুলনায় যায় আন্তনগর ট্রেনটি। গতকাল বুধবার ট্রেনটি খুলনা থেকে ঢাকায় আসে। কিন্তু ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙা স্টেশনে গিয়ে আর যেতে পারেনি। পরে এই ট্রেনটির যাত্রা বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রেনটি চলাচল করেনি।
.মুকসুদপুর থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ .রেলের কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জের পাশাপাশি নড়াইলে সমস্যা আছে। এ জন্যেই ট্রেনটির চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা, রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধ্যে চলাচল করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই ট্রেনটি গতকাল রাজবাড়ীর কালুখালী যাওয়ার পর আর এগোতে পারেনি। এরপর কালুখালী থেকেই চাঁপাইনবাবগঞ্জে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ থেকে চাঁপাইনবাবগঞ্জ-কালুখালী পর্যন্ত ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া ঢাকা থেকে গোপালগঞ্জের মধ্যে চলাচলকারী ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেনের চলাচলও সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। এই ট্রেন দিনে একবার ঢাকা থেকে যায় এবং একবার ফিরে আসে। মূলত দিনে দিনে ফিরে আসা বা যাওয়ার সুবিধা দিতেই এই ট্রেনটি চালু করা হয়েছে। গতকাল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ভাঙা পর্যন্ত যাওয়ার পরই আটকে যায়। যাত্রীদের চাপাচাপিতে গোপালগঞ্জের কাশিয়ানী পর্যন্ত যেতে পারে। এরপর ঢাকায় ফিরে আসে। এ জন্য আজ আর চালানো হচ্ছে না।
.গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা–ভাঙচুর–আগুন.ট্রেনটি গত ১০ আগস্ট চলাচল শুরু হয়। স্থানীয় সংসদ সদস্যদের চাওয়ার ভিত্তিতে ট্রেনটি চালু করা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচল করে একটি লোকাল ট্রেন। এটিও আপাতত গোবরা যাবে না। কালুখালী থেকে ফিরে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখার বিষয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারাও অনুরোধ করেছেন। স্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হুমকি-ধমকি দিচ্ছে। এ ছাড়া ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেনগুলো চালু হবে।
.গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা–ভাঙচুর–আগুন.গোপালগঞ্জে রামদা–হকিস্টিক হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল
সূত্র: প্রথম আলো
-
শ্রম অধিকার সুরক্ষায় ধারাবাহিক অগ্রগতি ডিএফসিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে
-
গোপালগঞ্জ ও গোপালগঞ্জ হয়ে অন্য জেলার ট্রেন চলছে না
-
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’
-
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু
-
ফেরার পথে মনে হচ্ছিল, আনন্দটা এখনো সঙ্গেই আছে
-
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন
-
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও
-
‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’—সম্ভাবনাময় সংস্কার কি আবারও দীর্ঘসূত্রতার বলি হচ্ছে
-
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
-
পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির
-
কোয়ান্টাম গবেষণায় ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান
-
ইরানজুড়ে অসংখ্য ‘রহস্যময়’ জলাধার, কেন সেগুলো তৈরি করছে তেহরান
-
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
-
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
-
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন