নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি
নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে টহলে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এ তথ্য জানায়।
এর আগে গতকাল সন্ধ্যায় নগরের কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।
গতকাল বেলা পৌনে তিনটার দিকে নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রাখা পিকআপ ভ্যানটি চুরি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। দুপুরে তাঁরা গাড়িটি জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন।
পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি উদ্ধারের পর চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা শুরু হয়। পরে দেওয়ানহাট এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে গাড়িটি চুরির কথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নামও তিনি জানিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সূত্র: প্রথম আলো
-
নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি
-
মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা
-
গাজীপুরে মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
-
ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন
-
১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া
-
অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত
-
শ্রম অধিকার সুরক্ষায় ধারাবাহিক অগ্রগতি ডিএফসিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে
-
গোপালগঞ্জ ও গোপালগঞ্জ হয়ে অন্য জেলার ট্রেন চলছে না
-
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’
-
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু
-
ফেরার পথে মনে হচ্ছিল, আনন্দটা এখনো সঙ্গেই আছে
-
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন
-
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও
-
‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’—সম্ভাবনাময় সংস্কার কি আবারও দীর্ঘসূত্রতার বলি হচ্ছে
-
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ