মঙ্গলের পাথরফলক
মঙ্গল গ্রহে আমাদের অবতরণ অবশেষে সফল হলো। এখন শুধু একটা কাজই বাকি।
আমি ধীরে ধীরে হ্যাচওয়ের মধ্যে পা রাখলাম। খুব সাবধানে। খেয়াল রাখলাম, পিঠের ব্যাকপ্যাকটা যাতে ওপরে কোনো কিছুর সঙ্গে ধাক্কা না খায়। এরপর হামাগুড়ি দিয়ে চলতে লাগলাম। কারণ, ছোট্ট এই দরজা দিয়ে মেম (মার্স এক্সকারশন মডিউল) থেকে বের হতে গেলে সেটাই করতে হয়। এর আগে অনেকেই এ কাজ করেছেন। কিন্তু তাঁদের মধ্যে যাঁর সঙ্গে আমার সবচেয়ে বেশি মিল, তিনি নীল আর্মস্ট্রং। চাঁদে নামার সময় তিনিও ঠিক একইভাবে হ্যাচ দিয়ে বের হয়েছিলেন। কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য একটাই—তিনি চাঁদে প্রথম পা রেখেছিলেন, আর আমি রাখব মঙ্গলে।
সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নামতে লাগলাম, যাতে প্রতিটি পদক্ষেপ উপভোগ করতে পারি। মিশন কন্ট্রোলে থাকা ছেলেরা যখন টেনশনে নখ কামড়াচ্ছে, আমি তখন পৌঁছে গিয়েছি নিচের শেষ ধাপে। সবশেষে ধীরে ধীরে একটা পা রাখলাম মঙ্গলের গোলাপি বালুর ওপর।
‘এটা একজন মানুষের আরেকটা ছোট্ট পদক্ষেপ…’ আরে, এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে একজনের কাছে নতুন কিছু শোনার আশা করো কেন?
বেন জনসন আর আমি সেখানে ছিলাম তিন দিন। আগের রেকর্ড অনুসারে, এটাই কোনো মিশনের জন্য সবচেয়ে দীর্ঘ সময়। আমাদের সব সুবিধাই ছিল—টেলিভিশনে সরাসরি সম্প্রচার, মঙ্গলযান, সবকিছু।
.দ্য ভিজিট.মিশন কন্ট্রোলে থাকা ছেলেরা যখন টেনশনে নখ কামড়াচ্ছে, আমি তখন পৌঁছে গিয়েছি নিচের শেষ ধাপে। সবশেষে ধীরে ধীরে একটা পা রাখলাম মঙ্গলের গোলাপি বালুর ওপর।.আমরা দুজন মঙ্গলে নামার পরেই জিউস ৭ (আমি আজও বুঝি না, ওদের কেন মনে হলো এই প্রকল্পের নাম ‘মার্স’ না রেখে এই নাম রাখা উচিৎ) সফল বলে ঘোষণা করা হলো। কিন্তু আমরা সত্যিকারের শিরোনাম হলাম তৃতীয় দিনে।
আমি আর জনসন রোভারটা চালাচ্ছিলাম। ক্যানাল ক্রেটারের দিকে যাচ্ছিলাম আমরা। সেখানে একটু দেরি করে পৌঁছালাম। তাই অনুসন্ধানের সময় কিছুটা কমিয়ে দিতে হলো। আমার সংগ্রহ করা নমুনা নিয়ে রোভারে ফেরত যাওয়ার জন্য এগোতে গিয়ে হঠাৎ এক বিশাল পাথরের পাশে অদ্ভুত কিছু দেখতে পেলাম। ভালোভাবে দেখার জন্য পাথরটার কাছে এগিয়ে গেলাম আমি। চোখের সামনে যা দেখতে পেলাম, তা কিছুতেই বিশ্বাসই করতে পারলাম না।
‘বেন!’ চিৎকার করে ডাকলাম।
সে হন্তদন্ত হয়ে ছুটে এল। তার গায়ে ভারী স্যুট, আর হাতে বোঝাই করা মঙ্গলের পাথর। সে ভেবেছিল, আমি হয়তো পা ভেঙে ফেলেছি। কিন্তু যখন দেখল আমি কী দেখছি, ওরও মাথা ঘুরে যাওয়ার উপক্রম।
ওটা ছিল একটা হাতে লেখার দাগ। লেখাই তো, না হলে আর কী! পাথরের গায়ে খোদাই করা কিছু শব্দ। একেবারে সত্যিকারের শব্দ, অদ্ভুত কোনো ভাষায় লেখা। আমাদের মুভি ক্যামেরা আর টিভি ক্যামেরা দিয়ে আমরা ওই লেখাটার ছবি তুলে নিলাম ভালোভাবে। তারপর মিশন কন্ট্রোলে জিজ্ঞাসা করলাম, আমরা এখন কী করব?
‘আরে ধুর! ওটা খুলে আনো, নিয়ে এসো এখানে,’ ওপাশ থেকে কেউ চিৎকার করে বলল।
.কিডন্যাপ.সে হন্তদন্ত হয়ে ছুটে এল। তার গায়ে ভারী স্যুট, আর হাতে বোঝাই করা মঙ্গলের পাথর। সে ভেবেছিল, আমি হয়তো পা ভেঙে ফেলেছি। কিন্তু যখন দেখল আমি কী দেখছি, ওরও মাথা ঘুরে যাওয়ার উপক্রম।.তাই আমরা হাতুড়ি আর ছেনি নিয়ে ওটা কেটে বের করলাম পাথর থেকে।
ফেরার পুরো পথটা ভাবছিলাম, লেখাটা যেন দেয়ালের ওপরেই ছিল।
লেখাটার মানে বুঝে উঠতে চার বছর লেগে গেল। শেষ পর্যন্ত দেখা গেল, ওটা আসলে কোনো প্রাচীন সামরিক কোড। বহুকাল আগে সেটা ব্যবহার করা হতো। এরপর পরীক্ষার মাধ্যমে জানা গেল, পাথরটা ঠিক কখন খোদাই করা হয়েছিল।
আজকাল বেশির ভাগ মানুষই মহাকাশযাত্রা নিয়ে আর তেমন আগ্রহ দেখান না, ব্যাপারটা বেশ কষ্টদায়ক। মহাকাশযাত্রা নিয়ে সবাই যেন একরকম বিরক্ত ও ক্লান্ত। কিন্তু এখনো কিছু আগ্রহী মানুষ আছেন। তাঁরা এখনো নভোচারীদের বিশেষ শ্রদ্ধার চোখে দেখেন। বিশেষ করে কেউ প্রথমবার কোথাও গেলে। কিন্তু কোনো কারণে তাঁদের বিশ্বাস ভেঙে গেলে ওই নভোচারী অসহায় বোধ করেন। তাঁর কাছে ব্যাপারটা আত্মহত্যার শামিল।
তবু আমি এখনো বলার চেষ্টা করি, মঙ্গলে মানুষ হিসেবে আমিই প্রথম ছিলাম না, সে কথা কেউই নিশ্চিতভাবে বলতে পারেন না। কিন্তু ১৯৪৫ সালে এক পাগল টাইপের লোক আমার আগেই মঙ্গলে গিয়েছিল, সে কথা বিশ্বাস করা কঠিন।
সেই পাগল লোকটাই মঙ্গলের ওই পাথরটার গায়ে লিখে রেখেছিল: কিলরয় এখানে এসেছিল।
*লেখাটি ২০২৫ সালে বিজ্ঞানচিন্তায় আগস্ট সংখ্যায় প্রকাশিত.অনুরূপী
সূত্র: প্রথম আলো
-
সুফিয়া কামালের হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে
-
মঙ্গলের পাথরফলক
-
আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে
-
১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও
-
কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে
-
মেহেরপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ
-
হালতির খোঁজে ফকিরহাটে
-
কুকুরের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত
-
পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা
-
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
-
মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত
-
৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম
-
পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের নয়!
-
ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে
-
মুগ্ধতার মোহনায় একটি দিন