শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

কুষ্টিয়া'য় বিজিবি কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডেক্স রিপোর্ট,নাগরিক খবর
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৪ পিএম
৫১৪ Shares

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় প্লাবিত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।


১৬ সেপ্টেম্বর(বুধবার) চরাঞ্চলের বিভিন্ন দুর্গম এলাকায় ৪৭ বিজিবি কর্তৃপক্ষ সরাসরি উপস্থিত হয়ে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। 


চরচিলমারীর ডিগ্রীরচরে ২৫০টি এবং চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০টি পানিবন্দি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবি সদস্যরা।


ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং সংকটকালীন মুহূর্তে বিজিবির এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।


চলমান বন্যায় আকস্মিক পানিবন্দি হয়ে পড়া এসব পরিবার বিজিবির সময়োপযোগী এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে এবং বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৪৭ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।