শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

কুমিল্লা'য় পাহাড় থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

নাগরিক খবর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৬ পিএম
৩৮২ Shares

কুমিল্লার কোটবাড়ি এলাকায় নিখোঁজ অপ্রতিম (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী  জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নিখোঁজ শিশু অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।


১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার) বিকেল আনুমানিক ৩টায় কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী শিশু অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের দিন সে ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনাস্থলে কুমিল্লা সদর দক্ষিণ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।